লাউ চাষে স্বাবলম্বী খানসামার আখতার আলী

মোঃ নুরনবী ইসলাম, খানসামা(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় লাউয়ের আবাদ করে স্বাবলম্বী হয়েছেন মেধ্ধা পাড়ার আখতার আলী। তিনি লাউ চাষে তাক লাগিয়ে উৎসাহিত করেছেন উপজেলা ও উপজেলার বাইরের অনেক কৃষককে। তার পরিশ্রম নিজেকে পরিণত করেছেনে অনুকরণীয় দৃষ্টান্তে। তিনি অভাবী সংসারের হাল ধরে পৈত্রিক সূত্রে পাওয়া মাত্র ৬৫ শতাংশ জমির মধ্যে ৫০ শতাংশ জমিতে কৃষি কর্মকর্তার পরামর্শে লাউ চারা রোপন করেন। অনেকে অনেক কথা বললেও শুনেননি এ লাউ চাষী। ব্যতিক্রম চিন্তা ও মোটা ভাত কাপড়ে বাচাঁর তাগিদে ঝুঁকি নিয়ে ৫০ শতাংশ জমিতে ৭০০টি লাউ চারা রোপন করেন আখতার আলী।

এলাকার অন্য কৃষক সঙ্গি না হলে ও মনের বল হারাননি তিনি। লাউ চারা রোপনের ১৭দিন এর মধ্যে লাউ গাছে ফুল ও লাউ ধরা শুরু হয়। তার ৫০ শতাংশ জমিতে লাউ চারা রোপণের প্রথম দিন থেকে ৩০ দিনে মোট খরচ হয়েছে মাত্র ৬ হাজার ৫শত টাকার মত। মোটামোটি ৩০দিনের মধ্যে প্রত্যেক লাউ গাছে কচি লাউ বিক্রির যোগ্য হয়ে উঠে। তিনি ৩০দিন পরেই লাউ কাটলেন ৭শত ৫০টি যার প্রতিটি মূল্য পাইকারী ৩৫টাকা হারে মোট ২৬ হাজার ৫ শত টাকার মত। এখন তিনি লাউ ক্ষেতে প্রতি সপ্তাহে ২বার করে ১ হাজার টাকা করে খরচ করেন। সপ্তাহে ২বার করে মোট ১৮হাজার টাকার মত লাউ বিক্রি করেন এবং লাভের মোটা অংকের টাকা সাংসারিক শান্তি সহ উন্নতিতে ও ভূমিকা রাখছেন। স্বাবলম্বী হয়েছেন সফল লাউ চাষী আখতার আলী।

লাউ চাষে বাজিমাত দেখে এলাকার একই পাড়ার কৃষক জসিম উদ্দিন ২০ শতাংশ জমিতে ২২৬টি লাউ চারা রোপন করেন। মোট ক্ষেতের পেছনে ৪ হাজার টাকার মত খরচ করেন জসিম উদ্দিন। রোপনের ৩০দিন পরে ব্যয় বাদ দিয়েও লাউ বিক্রির ১০হাজার টাকা ঘরে আয়ের পুঁজি জমা করেন। পরে প্রতি সপ্তাহে ১ হাজার টাকার মত ব্যয় করে লাউ বিক্রি করে আয় করেন ৯ হাজার টাকার মত । লাউ চাষাবাদে খরচ ও পরিশ্রম দুই’র কম লাগে বলে লাউ চাষী জসিম উদ্দিন জানান।

সহজ আবাদ ও কম খরচ দেখে উৎসাহিত হয়েছেন উপজেলার অনেক কৃষক। উৎসাহিত হয়েছেন পার্শ্বের গ্রামের রবির ও সামসুল আলী নামে একই গ্রামের দুইজন কৃষক। তারা ১০ শতাংশ জমিতে ১৫০ টি লাউ চারা রোপন করেন ও রোপন থেকে গাছে লাউ ধরা পর্যন্ত মোট ব্যয় করেন মাত্র ২হাজার টাকা। লাউ ক্ষেতের পেছনে ব্যয় বাদ দিয়ে ১০ হাজার টাকা আয় করছেন রবি ও সামসুল। তারা বলেন লাউ চাষে খরচ ও পরিশ্রম খুবই কম। রাসায়নিক সার, কীটনাশক, সেচ কোনটাই লাগে না। শুধু লাগে গোবর সার ও সেক্সফেরোমন ফাঁদ।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, সেক্সফেরোমন ফাঁদ লাউ, বেগুন, করলা ক্ষেতে আমাদের কৃষকরা ব্যবহার করছেন। এ সম্পর্কে সচেতন হচ্ছে আমাদের উপজেলার মাঠ পর্যায়ের কৃষকরা। কীটনাশক ছাড়া গোবর সারে আবাদ করা লাউ খানসামা সহ বাইরের উপজেলাগুলোতে জনপ্রিয় হয়ে উঠেছে। কীটনাশক মুক্ত লাউ চাষে বাজিমাত করেছেন ও স্বাবলম্বি হয়ে উঠেছেন আখতার আলী।

এ সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা আফজাল হোসেন বলেন কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও কীটনাশক মুক্ত সব্জি উৎপাদনে লাউ ও বেগুন,করলা ক্ষেত এ সেক্সফেরোমন ফাঁদ এর বিকল্প নেই। আমরা নিয়মিত কৃষকদের মাঠ পর্যায়ে সেক্স ফেরোমন ফাঁদ সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ করছি। এই লাউ আবাদে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করলে খরচ কম কিন্তু লাভ এর পরিমাণ অনেক বেশি হয়।