লালপুরে ট্রেনের ধাক্কায় এক শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে ট্রেনের ধাক্কায় আবেদা খাতুন (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ মার্চ) দুপুরের দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনের পাশে কেবিনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবেদা ওই উপজেলার গোপালপুর বাজারের আবু হোসেনের মেয়ে। জানা গেছে, বাড়ি পাশের রেল লাইন পাড় হয়ে বাড়ি ফিরছিল আবেদা। এ সময় চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। নাটোরের আজিম নগর রেলওয়ে স্টেশনে কর্মরত মাস্টার মো. জিয়াউদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।