লালমনিরহাটের আধুনালুপ্ত ছিটমহলের বাসিন্দাদের মাঝে জমির খতিয়ানে ভুলের কারনে বিতরন স্থগিত

এস এম আলতাফ হোসাইন সুুুমন লালমনিরহাট জেলা প্রতিনিধি ঃ লালমনিরহাটের সদর উপজেলাসহ হাতীবান্ধ ও পাটগ্রাম উপজেলাধীন ভারতীয় অধুনালুপ্ত ছিটমহলে অনিয়ম ও দুনীর্তির অভিযোগের কারনে জমির প্রকৃত মালিকদের মাঝে চুড়ান্ত খতিয়ান বিতরণ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার ( ২৮ নভেম্বর) পাটগ্রাম উপজেলার অধুনালুপ্ত ছিটমহল মমিনপুরে জমির সর্বশেষ প্রকাশনা চুরান্ত খতিয়ান বিতরণ করতে যান স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন।  এ সময় ভুল ১০৮৮টি খতিয়ান বিতরন বন্ধ করে দেন এবং জরুরী ভিত্তিতে সংশোধনের জন্য সংশিষ্টদের নির্দেশ দেন তিনি।

অধুনালুপ্ত ছিটমহলের লোকজন সংসদ সদস্য মোতাহার হোসেনের কাছে জমির স্বত্বলিপি তৈরীতে বিভিন্ন অনিয়ম ও দুনীর্তির অভিযোগ করেন। ফলে ৬৮ বছর পর জমির মালিকানা পেলেও ভুলে ভরা স্বত্বলিপি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অধুনালুপ্ত ছিটমহলের বাসিন্দারা।

ওই স্বত্বলিপি পেলে ছিটমহলের লোকজন তাদের জমির মালিকানার পাশাপাশি জমি ক্রয়-বিক্রয়ের সুযোগ পাবেন।

এর আগে পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল সহকারী সেটেলমেন্ট অফিসারগন এ সব ভুলের জন্য দায়ী করে বলেন, যে ভুল খতিয়ান জমির মালিকগনকে দেওয়া হচ্ছে তা কোন ভাবে মেনে নেওয়া যায় না। গত কদিন কটি ছিটমহলে এই খতিয়ান বিতরন করেছে তা আমরা কেউ জানি না। এরা কিভবে বিতরণ করলেন ভুল খতিয়ান বা জমির কাগজ পত্র। তিনি বলেন বিতরনের শেষ মুহুতে ডেকে শুধু আমাদেরকে অপমান করা হয়নি! ৬৮ বছরের বন্ধিদশায় থাকা মানুষদের সাথে একটি গেম খেলেছে সেটেলমেন্ট অফিসাররা।

এ সময় উপস্থিত ছিলেন ভুমি মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুর রফিক, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, নির্বাহী অফিসার নুর কুতুবুল আলম, ভাইস চেয়ারম্যান শফি কামাল টারজান, পৌরসভা মেয়র শমসের আলী, পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ারুল ইসলাম নাজু।

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নুর কুতুবুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জরুরী ভিত্তিতে সংশোধনের জন্য সংশিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। সংশোধনের পর স্বত্বলিপি অধুনালুপ্ত ছিটমহলের বাসিন্দাদের মাঝে বিতরণ করা হবে।