লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের অক্টোবর সেবা মাসের কর্মসূচির উদ্বোধন

আল-আমিন,নীলফামারী : লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অক্টোবর সেবা মাস-২০২২ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার গৃহিত কর্মসূচির শুরু হয়েছে। শনিবার সকালে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ মাঠে র‌্যালীর মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মুক্তিযুদ্ধে সৈয়দপুরের প্রথম শহীদ মাহাতাব বেগের ছেলে ও বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দীন বেগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালীর শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) লায়ন আমিনুল হক, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার এর সভাপতি লায়ন আতাহার হোসেন বাদশা, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েল, নীলফামারী সরকারি কলেজের অধ্যাপক লায়ন আনিছুর রহমান, সৈয়দপুর সরকারি কলেজের প্রভাষক লায়ন কোহিনুর বেগম, পৌর ৪  নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন জোবাইদুল ইসলাম মিন্টু, সংরক্ষিত কাউন্সিলর লায়ন কাজী জাহানারা, কামারপুকুর ডিগ্রি কলেজের প্রভাষক লায়ন রেজাউল হক, লায়ন গোলাম মোস্তফা মহব্বত, লায়ন জাবেদ আলী শেখ প্রমূখ কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর কর্মকর্তা ও সদস্যরা ছাড়াও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা  অংশ নেয়।
লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের অক্টোবর সেবা মাসের  কর্মসূচির মধ্যে রয়েছে   দুস্থদের মাঝে সেলাইমেশিন বিতরণ,  দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা  উপকরণ বিতরণ,বৃক্ষরোপন, দৃষ্টিশক্তি ও ডায়াবেটিস্ পরীক্ষা ও  সেমিনার।