শত বছরের ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি সংস্কার ও সংরক্ষণের দাবীতে মানববন্ধন

মোঃ আনোয়ার হোসেন; হরিপুর উপজেলা প্রতিনিধি: হরিপুর (ঠাকুরগাঁও) উপজেলা সদরে অবস্থিত রাঘবেন্দ্র জমিদার বাড়িটি যত্নআর সংস্কারের অভাবে কয়েক দিনের ভারী বর্ষণে কারনে ভবনের বিভিন্ন অংশ ধসে পড়তে শুরু করেছে।
সংরক্ষণের দাবিতে হরিপুরের সচেতন মহল ইতিপূর্বে বিভিন্ন দপ্তরে বহুকাল ধরেই অভিযোগ ও আবেদন পেশ করলেও সুফল আসেনি। হরিপুরের একমাত্র ঐতিহ্যবাহী নির্দশন হারিয়ে যেতে বসেছে। সংস্করণ না করলে ভবিষ্যতে হয়তো পর্যটন শিল্পের সম্ভবনাময় খাতকে হারিয়ে ফেলবে হরিপুর বাসি।

শত বছরের ঐতিহ্য জমিদার বাড়িটি সংরক্ষণ ও সংস্কারের দাবিতে সকাল ১১ টায় উপজেলা পরিষদের মূল সড়ক সামনের রাস্তায় হরিপুরের আপামর জনসাধারণ মানব বন্ধন শুরু হয়, ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি সংস্কার ও সংস্করণের দাবিতে স্লোগান সহ প্লেকার্ড প্রদর্শন করেন। এসময় হরিপুরবাসীর পক্ষে উপজেলা প্রশাসনের নিকট তিনটি দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

১, হরিপুরে ধসে যাওয়া রাজবাড়ীটি সংস্কার পূর্বক রক্ষণা-বেক্ষনের ব্যবস্থাকরণ।
২, ভাতুড়িয়া বিলিন হওয়া রাজা গণেশের রাজবাড়ী চিহ্নিত করণ সহ পর্যটকদের সাময়িক থাকা ও দেখা ব্যবস্থার উদ্যোগ গ্রহণ।
৩,নাগর নদীর বাধ সবুজ বেষ্টনীকরণ এবং পর্যকটকদের দেখতে যাওয়ার রাস্তা ( কান্ধাল ও দহগাঁও)পাকাকরণ।

এসময় বক্তব্য রাখেন মোঃ আবদুল আল মামুন প্রভাষক, ঠাকুরগাঁও সরকারি কলেজ, মোঃ মোবারক হুসাইন, (বাংলা প্রভাষক) মোসলেমউদ্দিন সরকারি কলেজ, মোঃ মাহাবুব আলম রুবেল, সদস্য সচীব জাতীয় তেল গ্যাস রক্ষা কমিটি ঠাকুরগাঁও জেলা শাখা, সঞ্চালনায় সালমান ফার্সী, ও উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য আলো, অক্সিজেন নেতৃবৃন্দ ও সাধারণত সচেতন নাগরিক।

১৪০০ খ্রীঃ পূর্বে মুসলিম শাসনামলে হরিপুর উপজেলার খোলড়া পরগনার অর্ন্তগত ছিল । মেহেরুন্নেছা ওরফে কামরুন নাহার নামে এক বিধবা মুসলিম মহিলার ওপর ছিল এ পরগনার জমিদারি । খাজনা অনাদায়ে জমিদার মেহেরুন্নেছার জমিদারির অংশবিশেষ নিলামে উঠলে কাপড় ব্যবসায়ী ঘনশ্যাম কুণ্ডু জমিদার কিনে নেন ।
ঘনশ্যাম কুণ্ডুর পরবর্তী বংশধরদের একজন রাঘবেন্দ্র রায়। তিনি ১৮৯৩ সালে রাজবাড়ীর নির্মাণ কাজ শুরু করেন । তার পুত্র জগেন্দ্র নারায়ণ রায় উনবিংশ শতাব্দীর শেষ দিকে রাজবাড়ীর নির্মাণ কাজ শেষ করেন।
ভবনটির পূর্ব পাশে শিব মন্দির ও মন্দিরের সামনে নাট্যশালা ছিল । এখানে একটি বড় পাঠাগারও ছিল। রাজবাড়ীর সামনে ছিলো সিংহ দরজা, আজ সেই সিংহ দরজা আর নেই । ১৯০০ সালের দিকে ঘনশ্যামের বংশধররা বিভক্ত হয়ে গেলে হরিপুর রাজবাড়ীও দুটি অংশে বিভক্ত হয়ে পরে।

রাঘবেন্দ্র নারায়ন ও জগেন্দ্র নারায়ন রায় কর্তৃক রাজবাড়ীটি বড় তরফের রাজবাড়ী নামে পরিচিতি পায়।  এ  রাজবাড়ীর পশ্চিমে নগেন্দ্র নারায়ণ চৌধুরী ও গিরিজা নারায়ন  চৌধুরী ১৯১৩ সালে আরেকটি রাজবাড়ী নির্মান করেন। যার নাম ছোট তরফের রাজবাড়ী । হরিপুরের এই ঐতিহ্যবাহী রাজবাড়ীটি সংস্থারের অভাবে কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে । বর্তমানে পরিত্যক্ত এ রাজবাড়ীর বিভিন্ন কক্ষে বিভিন্ন অফিস ও বাসা বাড়ী হিসেবে ব্যবহার হয়ে আসছে।

এ ব্যাপারে স্থানীয় কয়েকজন প্রবীন ব্যক্তি বলেন, হরিপুর রাজবাড়ী দুটি এ এলাকার একটি ঐতিহ্যবাহী নিদর্শন ছিল । একটি ইতিপূর্বে বিলিন হয়েগেছে , এখন যেটি ছিল তাও ধংসের পথে। ঐতিহ্য ধরে রাখতে  এটি সংস্কার করা উচিত ছিল, কিন্তু প্রশাসনের অবহেলা কারণে আজ ধংস। আজ ১৩-৭-২০২০ ইং গত কয়েক দিনের বর্ষণে কারণে ভবনে পশ্চিমে অংশ ধসে পরে। আর হয়তো কোন দিন রাজবাড়িটির আসল রুপ ভবিষ্যৎ বংশধর কেউ দেখতে পাবে না।