শিক্ষার অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য- ২০১৯ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত-আমেনা-বাকীর

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের চিরিরবন্দর আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ গতকাল শনিবার শেষ হয়েছে।

৪ দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে মোট ৭৩টি ইভেন্টে ৪টি হাউজে প্রতিদিন রাতে হাউজ ভিত্তিক সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন স্কুলের একাডেমিক কাউন্সিলার সভাপতি ডা.শামীমা আমজাদ।

চার দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এম.আমজাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে এর উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম.জিএম সারোয়ার হোসেন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর পরিচালক অধ্যাপক মো: সামসুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ মিজানুর রহমান।

আমেনা-বাকী-২০১৯ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান গত ১৫ই জানুয়ারী থেকে শুরু করে ২২শে জানুয়ারী পর্যন্ত যাচাই বাচাই পর্ব শেষে ফাইনাল খেলা ২৩শে জানুয়ারী থেকে ২৬শে জানুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হয়। এর পুরষ্কার বিতরণী সমাপনী অনুষ্ঠান আগামী মাসে যে কোন দিন অনুষ্ঠিত হবে। আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে বর্তমানে ৭৬জন শিক্ষক-শিক্ষিকা নিয়ে ২ হাজার ছাত্র-ছাত্রীদের আবাসিক-অনাবাসিকে পাঠদান দেয়া হচ্ছে।