জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ সম্প্রতি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শিবালয় থানা হতে শুরু করে আরিচা পদ্মা নদীর পার পর্যন্ত পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ লাইনের কাজ শুরু করে সওজ। গত দুই একদিনের প্রবল বৃষ্টির ফলে নির্মান কাজ ব্যাহত হয়। এ সময় অতি বৃষ্টির ফলে নির্মাণকৃত ড্রেনেজ লাইন ভেঙ্গে যাওয়ায় জনমনে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়রা জানান, তারাহুরো করে ড্রেনেজ লাইন এর নির্মান কাজ শুরু করায় পরিমাণ মত সিমেন্ট বালুর সমন্বয় না থাকায় নির্মানাধীন ড্রেনেজ লাইন ভেঙ্গে পড়ে। এতে করে চরম দুর্ভুগে পরতে হচ্ছে তাদের।
এ সময় ড্রেনেজ নির্মাণ কাজে সওজের কর্মকর্তাদের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও সার্বিক সহযোগিতা কামনা করেন স্থানীয়রা।


