শীতলপুর উচ্চ বিদ্যালয়ে টিউবওয়েলের পানিতে বিষপ্রয়োগ, শতাধিক শিক্ষার্থী গুরুত্বর অসুস্থ

হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিনিধি:ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায়  শীতলপুর উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে শতাধিক শিক্ষার্থী গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে দ্রুত হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।
অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলতাফুর রহমান এর  নিকট এই বিষয়ে জিজ্ঞেস করা হলে  তিনি জানান যে , কেবা কাহারা টিউবওয়েলের  পানিতে বিষ প্রয়োগ করেছে বলে জানতে পেরেছি, এখন পর্যন্ত শতাধিক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে।
ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন , দুটি টিউবওয়েল আছে স্কুলে এবং দুটি টিউবওয়েল থেকেই বিষক্রিয়ার অভিযোগ এসেছে ঘটনা শোনা মাত্রই আমি টিউবওয়েল এর হাতা খুলে  রেখেছি। কি কারণে ঘটনা ঘটেছে তা পরীক্ষার রিপোর্ট ব্যতীত নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন। সংশ্লিষ্ট দপ্তর সমূহে অবগত করা হয়েছে। হরিপুর উপজেলার ইউএনও মহোদয় ও
উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিষয়টি তাৎক্ষনিক জানিয়েছি।
উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসারকে জিজ্ঞেস করা হলে  তিনি বলেন, আমি শোনা মাত্রই স্বশরীর  ঘটনাস্থলে পরিদর্শন   করেছি। নমূনা পরীক্ষা ও পুলিশ তদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া সম্ভব । শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে যে, পানিতে বিষের গন্ধ পাওয়া গেছে।
হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: মোঃ আসাদুজ্জামানকে ফোন করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। এ পর্যন্ত ৫৬ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে বলে জরুরী বিভাগের তথ্য মতে জানা গেছে।
হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশাকে  মুঠোফোনে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সকাল অনুমান ৭:৩০ টায় ঐ স্কুলের একজন শিক্ষক ফোন করে বিষয়টি সম্পর্কে অবগত করেন যে টিউবওয়েল এর পানিতে অস্বাভাবিক রং লক্ষ্য করে টিউবওয়েল এর হাতা খুলে রেখেছেন ।  কিছুক্ষন আমি স্বশরীরে ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে পরিদর্শন করে এসেছি। বিষক্রিয়া সম্পর্কে পুলিশী তদন্ত রিপোর্ট ব্যতী ত নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।
অর্ধশতাধিক শিক্ষার্থী কে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানায়।