জেলা প্রতিবেদকঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে করোনা ভাইরাসের পরীক্ষা আগামী শুক্রবার (১৭ এপ্রিল) শুরু হবে।
যবিপ্রবি উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন বলেন, করোনা ভাইরাস পরীক্ষার কিটসহ আনুষঙ্গিক উপকরণ পেয়েছি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্ট্যান্ডার্ড রান দিয়েছি। কিট ঠিকঠাক আছে কিনা পরীক্ষা করছি। আশা করছি, আগামী শুক্রবার থেকে করোনা পরীক্ষা শুরু করতে পারবো।
যবিপ্রবি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ২০১৯ সালে সংগ্রহ করা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির পিসিআর মেশিন রয়েছে। একসঙ্গে এখানে ৯৬ জনের পরীক্ষা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চারজন শিক্ষক করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করবেন। তারা ছাড়াও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দু’জন শিক্ষক এ ল্যাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তাদেরও প্রশিক্ষিত করে ল্যাবে যুক্ত করা হবে। ল্যাবটি ২৪ ঘণ্টা চালু রাখারও সক্ষমতা রয়েছে তাদের। প্রতিদিন ২০০ রোগীর নমুনা এখানে পরীক্ষা সম্ভব। তবে নমুনা একাধিক সময়ে না পাঠিয়ে এক বা দু’বার পাঠানো হলেই কাজ দ্রুত সম্ভব হবে।


