( বাগেরহাট ) : ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ১নং ওর্য়াড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাঁশবাড়িয়া বালুর মাঠে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ইকরামুল কবির নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোাধন করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ ইমরুল হাসান।। উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি সুবির কুমার মিত্র ও যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ। ইউনিয়ন আঃলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীশ অধিকারীর স ালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আঃলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ বটুগোপাল দাশ, সাংগঠনিক সম্পাদক অমর কুমার ঘোষ, ইউনিয়ন আঃলীগের সভাপতি ফারুকুল ইসলাম ওমর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব কাজি বেলাল সাইদ, যুবলীগ নেতা সাহাব উদ্দিন সাবু ও ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম বায়োজিত প্রমুখ। সভা শেষে মোতাহার গাজী-কে সভাপতি ও মোঃ মাহাবুর শেখ-কে সাধারন সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়।


