মোরেলগঞ্জ \ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ৯ বছরে বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত দেশে পরিনত হয়েছে। দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। স্বপ্নের পদ্মা সেতু এখন দৃশ্যমান। ২০১৮ সালে ডিসেম্বর মাসে শেখ হাসিনা পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি চালিয়ে দক্ষিণা লে আসবেন। পারমানবিক ক্লাবে বাংলাদেশের নাম অন্তর্ভূক্ত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বিশাল আলোচনা সভা ও মিলাদ মাহফিল এ কথা বলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন। তিনি আরো বলেন, পদ্মা সেতু নির্মানে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চেয়েছিল তা ব্যর্থ হয়েছে। জননেত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে আজ পদ্মা সেতু নির্মিত হচ্ছে।
কাপুড়িয়া পট্রি রোডে পৌর মেয়রপৌর আওয়ামীলীগ সভাপতি এ্যাড.মনিরুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ¦ সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক বরিন দত্ত, নাসির উদ্দিন মৃধা,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, চিংড়াখালী ইউনিয়ন চেয়ারম্যান আলী আক্কাস বুলু, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক এ্যাড.তাজেনুর রহমান পলাশ, জেলা ছাত্রলীগ নেতা মেজবাহ ফাহাদ প্রমুখ।
সভা শেষে মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়।


