এম এম সি মেহেদী কাটাখালী: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন উপলক্ষ্যে বাগেরহাটের ফকিরহাটের চিত্রা নদীতে আজ বিকাল ৩টায় এক ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় কেক কেটে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন পূর্বক ইউপি সদস্য অনাদী বিশ^াসের সভাপতিত্বে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার, মোঃ আবু বক্কর, সন্দীপ বিশ^াস, সাংবাদিক শেখ সিহাব উদ্দিন, এম.এম.সি মেহেদী হাসান, নাজমুল হুসাইন, আকাশ বিশ^াস, সুমন মল্লিক প্রমুখ। প্রতিযোগিতায় বিভিন্ন স্থানের মোট ১৪টি নৌকা অংশগ্রহণ করে যার মধ্যে কলিগাতি প্রথম, রুদ্রগাতি দ্বিতীয় এবং কলকলিয়া তৃতীয় স্থান অধিকার করে। এ নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য অত্যন্ত আনন্দমুখর পরিবেশে উৎসুক হাজারো দর্শকের উপচে পড়া ভীড় ও স্বতর্স্ফুত অংশগ্রহণ পরিলক্ষিত হয়।


