শেখ হাসিনা আন্তর্জাতিক নেতা ভোলায় পুলিশিং সভায় বাণিজ্যমন্ত্রী

মোঃ বাবুল -ভোলা , মোঃ হাসান – ভোলাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ (এমপি) বলেছেন, জননেত্রী শেখ হাসিনা হলেন একজন আন্তর্জাতিক নেতা । বাংলাদেশ আজ বিশ্বের কাছে সমৃদ্ধশালী দেশে পরিনত হয়েছে । প্রধান মন্ত্রী শেখ হাসিনা হলেন একজন শ্রেষ্ট সরকার । তিনি অসহায় নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন ।
পুলিশ জনতা, জনতাই পুলিশ । পুলিশ জনতার ভাই ,মাদকের কোনো ঠাই নাই এই সেøাগানকে সামনে রেখে ২৮ অক্টোবর শনিবার সকাল ৯ টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জেলা শিল্পকলা একাডেমি ভবনের মিলনায়তনে । ভোলা জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং এর শুভ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মালোনা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
এসময় তিনি আরো বলেন , বাংলাদেশ পুলিশ প্রশাসন অপরাধ দমনে কাজ করে যাচ্ছেন । মাদক , সন্ত্রাস ,জঙ্গি ,ইভটিজিং ,চাদাঁবাজ দমনে পুলিশ অগ্র ভুমিকা পালন করে যা”্ছে । মাদককে কঠোর হাতে দমন করতে হবে । মাদক দিনে দিনে ছড়িয়ে যাচ্ছে । দ্বীপ জেলা ভোলাতে অনেক মাদক দ্রব্য উদ্ধার করেছে এবং গ্রেফতার করেছে পুলিশ । এজন্য কমিউনিটি পুলিশিং তারা সব সময় সজাগ থেকে মাদকের খবর দিবে । সকলের নজর রাখতে হবে, যুব সমাজ তরুন সমাজ মাদকের ছোবলে পড়ে ,যাতে ধ্বংশ না হয় । মাদক ব্যাবসায়ী যত বড় প্রভাবশালী হোক না কেন ,তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে । ভোলা ইতিমধ্যে মাদক মুক্ত হতে চলছে । জেলা পুলিশ সুপার মোকতার হোসেন মাদকের বিরুদ্ধে সব সময় সক্রিয়া । অনেক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছেন । জেলা পুলিশ সুপার মোকতার হোসেন সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন , জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন । জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন টুলুু । কোস্টগার্ড দক্ষিন জোনের জোনাল অফিসার মোসায়েদ । জেলা যুবলীগের সভাপতি ও পৌরমেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির । জেলা আনসার ভিডিপি,র কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ান । জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও কমিউনিটি পুলিশিং এর জেলা যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম । জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব । সাংবাদিক এম এ তাহের , প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, অধ্যক্ষ সাফিয়া খাতুন সহ বিভিন্ন প্্িরন্ট ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন ।