শেখ হেলালের পক্ষে নৌকা প্রতিকের মটরসাইকেল সোভাযাত্রা ও গনসংযোগ

বাগেরহাট প্রতিনিধি: এম এম সি মেহেদী: বাগেরহাটের ফকিরহাটে আসন্ন্ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩ ডিসেম্বর বিকাল ৩ টায় লখপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর আয়োজনে শেখ হেলালের নৌকা প্রতিকের মটরসাইকেল সোভাযাত্রা ও গনসংযোগ অনুষ্ঠিত হয়।মটর সোভাযাত্রাটি মো:আবুল হোসেনের নেতৃত্বে লখপুর জলছত্তর বটতলা থেকে রওনা দিয়ে পুরা ইউনিয়ন ঘুরে পুনরায় জলছত্তর গিয়ে শেষ হয়।শোভাযাত্রা শেষে নেতা কর্মিরা স্থানীয় আওআমীলীগ কার্যালয়ে মিলিত হয়ে আলোচনা সভা পরিচালনা করেন।সভায় সভাপতিত্ব করেন লখপুর ইউনিয়ন আঃ লীগ সভাপতি মো:আবুল হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লখপুর ইউনিয়ন আঃলীগ এর সাধারন সম্পাদক এম ডি সেলিম রেজা,সাংগঠনিক সম্পাদক উপজেলা আঃ লীগ, শেখর র ন দেবনাথ ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক, তপন দেবনাথ (ভজন) ,ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি জয়ন্ত দাস,সাধারন সম্পাদক মো:মিরাজুল ইসলাম।ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহিদ ইকবাল,সাধারন সম্পাদক শেখ সেলিম,সহ প্রমুখ।সভায় বক্তারা বলেন আগামী নির্বাচনে শেখ হেলাল কে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহব্বান করেন।