শোক সংবাদ

চরফ্যাশন উপজেলার মরহুম হাজী ওয়াহেদ আলী মালতিয়ার ৬ষ্ঠ পুত্র হোসেনুজ্জামান মালতিয়া(৭৪)ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত ২৪ শে এপ্রিল ২০২৬ ইং তারিখ রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় তিনি নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন।মৃত্যুকালে এক ছেলে দুই মেয়ে ও এক স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে মারা গেছে।ঐতিহ্যবাহী মালতিয়া পরিবারের দায়িত্বশীল একজন ব্যক্তি ছিলেন তিনি। সমাজ সেবার,সমাজের উচ্চতা স্থানে মর্যাদাপূর্ণ ব্যক্তি ছিলেন।তিনি চর-আফজাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন।আলহাজ্ব ওয়াহেদ আলী মালতিয়া বাড়ি জামে মসজিদের মোতওয়াল্লি ছিলেন।আলহাজ্ব ওয়াহেদ আলী মালতিয়া দাখিল মাদ্রাসার সভাপতি দায়িত্ব পালন করেন তিনি।

চরফ্যাশন উপজেলায় মালতিয়া পরিবার সব সময় সমাজের কল্যাণে কাজ করে গেছে।তার মৃত্যুতে মালতিয়া পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।শোকাহত পরিবারের পাশে সান্তনায় কামরুল হাসান মালতিয়া সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডির চরফ্যাশন উপজেলা প্রতিনিধ।