শ্রীনগরের ষোলঘরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ষোলঘর বাজারস্থ ইউপি চেয়ারম্যানের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ-এমপিকে প্রধান অতিথি করে দোয়ার মাহফিল ও আলোচনা সভা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার মাষ্টারের সভাপতিতে¦ এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ষোলঘর ইউপির সফল চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম, উপ-কমিটির কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব আলম রুনু, আকুল উদ্দিন আহম্মেদ, ইদ্রিস আলী মিয়া, জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি স¦পন রায়, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য এড. কামরুল হাসানসহ প্রমূখ। উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভা পরিচালনা করেন ষোলঘর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ্ জালাল।