শ্রীনগর(মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের আওয়ামীলীগের সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে । বুধবার বিকাল ৩ টায় তন্তর ইউনিয়ন পরিষদ এই কর্মসূচি আয়োজন করা হয়। তন্তর ইউনিয়নের আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান (লন্ঠু) এর সভাপতিত্বে সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওমীলীগের সাধারন সম্পাদক মো: তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তন্তর ইউনিয়নের যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান মো:জাকির হোসেন, শ্রীনগর উপজেলা আইন বিষয়ক সম্পাদক এ্যাড.মোহাম্মদ আলী, উপজেলা কৃষকলীগ নেতা মোনহার হোসেন।
এছারা উপস্থিত ছিলেন, তন্তন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আকবর, তন্তর ইউনিয়নের সাবেক সভাপতি ডা: মো রুহুল আমিন।
অনুষ্ঠান পরিচালনা করেন, তন্তর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজিজুল হক দুলাল।


