মোঃ সুমন হোসেন শাওন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মুন্সীগঞ্জ শ্রীনগরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সারে ১০ টার দিকে শ্রীনগর থানা চত্ত¡র হতে র্যালিটি বের হয়ে উপজেলায় যেয়ে শেষ হয়। কমিউনিটি পুলিশিং র্যালি শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, শ্রীনগর সার্কেল মোঃ সাইফুল ইসলাম ( পিপিএম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারন-সম্পাদক তোফাজ্জল হোসেন, শ্রীনগর থানার অফিসার ইন-চার্জ এস.এম আলমগীর হোসেন। এছারাও উপস্থিত ছিলেন, শ্রীনগর থানার ওসি (তদন্ত) মোঃ ফরিদ উদ্দিন, ওসি অপারেশন হুমায়ন কবির, কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কোলাপাড়া ইউপি চেয়ারম্যান হাজী নেছার উল্লাহ সুজন,আটপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী খান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং এর সভাপতি ইকবাল হোসেন মাস্টার।


