মোঃ সুমন হোসেন শাওন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন পরিষদ চত্তরে মাদক, সন্ত্রাস ,জঙ্গিবাদ, ইভটিজিং ,বাল্য বিবাহ বিরোধী সমাবেশ ও কমিউনিটি পুলিশিং এর ডোপ টেষ্ট (মাদকাসক্ত নির্ণয় যন্ত্র) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ৯ নভেম্বর বিকাল ৪ টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম (পিপিএম)। এছারা আরোও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ও শ্রীনগর সার্কেল মোঃ সাইফুল ইসলাম (পিপিএম), সহকারী পুলিশ সুপার মনতোষ বিশ্বাস, শ্রীনগর থানার অফিসার ইন-চার্জ এস.এম আলমগীর হোসেন। বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান সেলিম তালুকদার, হাঁসাড়া ইউপি চেয়ারম্যান সোলায়মান খান, বীরতারা ইউপি চেয়ারম্যান আজিম হোসেন খান, বাঘড়া ইউপি চেয়ারম্যান নূরুল ইসলামসহ অন্যান্য ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন সমাজিক ও রাজনৈতীক ব্যক্তি বর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি ইকবাল হোসেন মাষ্টার।


