মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া বাজার সংলগ্ম খালে অবৈধ ভাবে বালু ভরাট করে পাকা ভবন নির্মানের কাজ করায় ভুমিদস্যু হাজী ওযাদুত মিয়ার বিরুদ্ধে কোলাপাড়া গ্রামবাসীরা মানববন্ধন করেছে। ১২ মে শনিবার সকাল ১০ টায় কোলাপাড়া বাজারে ৫’শতদিক লোক মানববন্ধন শেষে বিক্ষোপ মিছিল করে। সরকারি রাস্তা ও খালের উপর বাড়ী নির্মান করায় গ্রামবাসীরা প্রতিবাদ করে । প্রতিবাদ করায় গ্রামবাসীদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজীর মিথ্যা অভিযোগ করেন। মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং সরকারি রাস্তা ও খাল উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি এলাকাবাসী।
এসময় বক্তারা বলেন, ইউনিয়ন ভূমি অফিসের নাকের ডগায় বসে প্রভাবশালী ভূমি দস্যু হাজী অদুত ভূমিদস্যুর অবৈধ ভাবে খাল দখল করে বালু ভরাটের মাধ্যমে পাকা স্থাপনা নির্মানের কাজ করেছে। এতে একদিকে যেমন কোটি কোটি টাকা মুল্যমানের সরকারী খালের জমি ভুমিদস্যুদের দখলে চলে যাচ্ছে, অপরদিকে ওই খাল দিয়ে পানি ঢুকতে না পারায় বিস্তৃর্ন ফসলি জমির ফসল উৎপাদন পানি অভাবে ব্যহত হচ্ছে। আবার পানি সরতে না পারায় কোথাও কোথাও জলাবদ্ধতার সৃস্টি হয়েছে। পদ্মা নদী সংযোগ এ খালটি দিয়ে কোলাপাড়া, কবুতর খোলা, হাতার পাড়া, রুাঢ়ীখাল সহ আশপাশের ফসলি জমিতে পানি সরবরাহ হয়ে থাকে। শুষ্ক মৌসুমে নিচু জমির পানি কোলাপাড়া বাজারের বৃহত্তম এ খাল দিয়ে নেমে যায়। বর্ষা মৌসুমে নৌকা ও ট্রলারে করে পন্যদ্রব্য পরিবহন করা হয়। তাছাড়া পদ্মার সংযোগ থাকায় এ খালের পানির সাথে পুকুর ও ডোবায় প্রবেশ করে বিভিন্ন প্রজাতির মাছ। কৃষি কাজে এখালের পানি অত্যন্ত প্রয়োজনীয়। প্রায় ৯ শত একর জমিতে ফসল ও মৎস্য উৎপাদনে এখালটি প্রাচীনকাল থেকে ব্যবহার করে আসছে স্থানীয় জনগন। অথচ বিগত কয়েত মাস ধরে কোলাপাড়া বাজারের পশ্চিম পাশে অবস্থিত জামানিয়া মাদানিয়া মাদ্রাসার দক্ষিন পাশে খালের অন্তত ৫ একর জায়গায়। ফলে কালভাটের মুখ বন্ধ হয়ে গেছে। এছাড়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিসের নাকের ডগায় বসে কালভাটের মুখে খাল দখল করে ভুমিদস্যুদের বালু ভরাটের বিষয়ে কর্তপক্ষের কোন পদক্ষেপ না থাকায় স্থানীয় জনমনে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। গত কয়েক মাস ধরে স্থানীয় প্রভাবশালীরা খালে বালু ভরাট করে স্থাপনা নির্মানের কাজ কর্তৃপক্ষ দেখও না দেখার ভান করে বসে আছে। শুস্ক মৌসুমে পানির সংকট প্রকট ভাবে দেখা দেয়। সেচ কাজে কৃষকেরা সময় মত পানি পাচ্ছেনা। সেচের অভাবে কৃষকেরা দিশেহারা হয়ে পড়ছে। বিকল্প ব্যবস্থায় কৃষকেরা আবাদী জমিতে পানি দেওয়ার চেস্টা করছে।


