শ্রীনগরে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

সুমন হোসেন শাওন, ষ্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে র‌্যাবের অভিযানে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করেছে র‌্যাব-১১। র‌্যাব-১১ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারিয়া ৬জুলাই শনিবার দুপুর ২টায় র‌্যাব-১১, সিপিসি-১, এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে সংগীয় ফোর্স সঙ্গে নিয়ে বালাশুর বাজার এলাকায় অভিযান পরিচালনা উত্তর কামারগাঁও গ্রামের আঃ রশিদের ছেলে শ্রীনগর থানার মামলা নং-২২(১১)১৭ইং, জিআর নং-৩৫৪/১৭, শ্রীনগর থানার ওয়ারেন্ট প্রসেস নং-২৮৯৪/১৯ তারিখঃ ২৭/০৬/১৯, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড এর ওয়ারেন্টভুক্ত আসামী আফসার (৪৫)কে গ্রেফতার করেন। এ আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।