শ্রীনগরে বর্ষার জলাশয়ে পোনামাছ অবমুক্ত

সুমন হোসেন শাওন, মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ শ্রীনগর উপজেলার পৃথক ৫ স্থানে বর্ষার পানিতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ২০১৮-২০১৯ অর্থ বছরে রাজস¦ বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি/বর্ষায় প্লাবিত ধানক্ষেতে/প্লাবনর্ভমি/প্রাতিষ্ঠানিক জলাশেয় পোনামাছ অবমুক্ত করেছে। ১৪আগষ্ট, মঙ্গলবার উপজেলার মৎস অফিসের আয়োজনে শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট গ্রামের আড়িয়াল বিলে ১৩০.৫৭ কেজি, শ্রীনগর ইউনিয়নে শ্রীনগর থানার পুকুর ৪০ কেজি, ষোলঘর ইউনিয়ন ভ‚মি অফিসের পুকুর ৭৫ কেজি, ভাগ্যকুল ইউনিয়নের র‌্যাব-১১ এর পুকুরে ৪০ কেজি, বালাশুর এতিমখানা পুকুরে ৫০ কেজি পোনা অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়াম্যান আলহাজ্ব মোঃ মমিন আলী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, জেলা মৎস কর্মকর্তা নৃপেন্দ্রনাথ বিশ্বাষ, সিনিয়ার উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আযাদ, ক্ষেত্র সহকারী মোঃ জাঙ্গীর মোল্লা, ইব্রাহিম খলিল, সহিফুল ইসলাম, তাজুল ইসলামসহ প্রমুখ।