শ্রীনগরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সমুন হোসেন শাওন, মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মাষ্টার (৬৫) ইন্তেকাল করেছেন- ইন্না লিল্লাহি রাজিউন…..। রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা, নাতী-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। এলাকাবাসি ও পারিবারিক সূত্রে জানাযায়, শ্রীনগর উপজেলা সুজন’র সভাপতি ও স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মাষ্টার রবিবার ৯,সেপ্টেম্বর সন্ধ্যার দিকে হঠাৎ করে গুরুতর অসুস্থ্য হয়ে পরেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষনা করেন। রাত ১০ টায় মরহুমের নিজ গ্রাম শ্যামশিদ্ধি’র জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় ইউনিয়নের সেলামতি-বাগবাড়ী কবরস্থানে দাফন করা হয়। মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মাষ্টারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ সময় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলহাজ্ব সেলিম হোসেন খান, শ্রীনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম রতন, মুন্সীগঞ্জ জেলা পিস এ্যাম্বাসিডর কো-অডিনেটর মোঃ জসিম মোল্লা, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আশরাফ হোসেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য তাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, উপজেলা সুজন’র সাধারণ সম্পাদক ডাঃ মাসুম খান ডালু, সহ-সভাপতি আব্দুল বারেক বাবুল, যুগ্ম-সম্পাদক রিমন হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, শ্যামসিদ্ধি ইউনিয়ন সুজন’র সভাপতি আব্দুল হাইসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।