শ্রীনগরে ব্যটারীচালীত অটোতে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছে নুরুজ্জামান বেপারী

ষ্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষার জন্য সরকার সারাদেশে অঘোষিত লকডাউন করেছ। এতে করে দৈনন্দিন খেটে খাওয়া বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ কর্মবিমুখ হয়ে নিজ বাড়িতে আটকা পড়েছে।

আয় উপার্জনহীন এসব মানুষের অভাব এখন নিত্যদিনের সাথী। তাই মানুষের এই দূর্দিনে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের কাননীসা, বালিটা, পাড়াগাঁও ও সুফিগঞ্জ গ্রামে ব্যক্তিগত উদ্যোগে বিতরণ করা হচ্ছে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ইউনিয়নের কাননীসা, বালিটা, পাড়াগাঁও ও সুফিগঞ্জ গ্রামের মোট ১৮০টি পরিবারের মাঝে বিতরণ করা হয় এসব খাবার সামগ্রী।

সংশ্লিষ্ট ইউনিয়নের সমাজ সেবক ও পুড়ারবাগ জামে মসজিদের সভাপতি নুরুজ্জমান বেপারী জানান, তার নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত খাদ্য সামগ্রী নিজ বাড়িতে প্যাকেটিং শেষে ব্যটারীচালীত অটোতে করে ইউনিয়নের কাননীসা, বালিটা, পাড়াগাঁও ও সুফিগঞ্জ গ্রামে কর্মহীন ১৮০টি পরিবারের মাঝে বিরতণ করা হয়েছে।

বিতরণ ব্যবস্থায় প্রতি প্যাকটে রয়েছে, ৫ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি পেঁয়াজ ও ১ লিটার সয়াবিন তৈল।