শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে আসনè উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতার বৈধতা ঘোষণা পাওয়ার পরপরই ভাইস চেয়ারম্যান প্রার্থী নূর হোসেন সুমন নিজের ভোট ব্যাংক ও জনসমর্থনকে ভারি করার লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণে শুরু করেছে। ৮মার্চ শুক্রবার ছোটির দিনে সকাল থেকেই উপজেলার বিভিনè এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করতে দেখা যাচ্ছে। তরুন এ নেতা যুবসমাজকে উনèতর যুবশক্তিতে পরিণত ও সুশিক্ষা ব্যবস্থান প্রতিশ্রুতি নিয়ে ইউনিয়ন, গ্রাম, বাজার-হাটসহ নানা মহলে হেটে বেড়াচ্ছে। শুনছে সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা দিচ্ছে নানা উনèয়নের প্রত্তয়। দিনের শুরুতেই উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন থেকে হাসাড়া, বীরতারা, আটপাড়া ও দিনের শেষে কুকুটিয়া পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে নূর হোসেন সুমন। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রমূখ এ যুবকের সঙ্গে ছিলেন।


