মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাও গ্রামে ইদানিং দেখা যাচ্ছে কিছু অসাধু ব্যাক্তি বিভিনè সময় বিভিনè রাজনৈতিক ব্যানারের নাম ভাঙ্গীয়ে নিজেকে নেতা-কর্মী পরিচয় দিয়ে। আবার সরকারী দলের কোন আত্মীয় পরিচয় দিয়ে সমাজের হীন প্রকৃতীর কাজ করে বেড়ায়। সরেজমিনে গিয়ে দেখতে পাই শ্রীনগরে ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের দক্ষিণ দিকে পদ¥া নদীর পারে ডেকুদিয়ে মাটি কেটে খানাখন্দ করে রেখেছে। এতে বর্ষার ভর মৌসুমে সাবেক বাড়ী-ঘর-গাছ-পালা নদী গর্ভে চলে যাওয়ার আশংখা রয়েছে। অপরদিকে খালেক মেম্বারের বাড়ির দক্ষিণ দিকে ডেকু দিয়ে মাটি কেটে মাহেন্দ্র গাড়ি যোগে লুট করে নিচ্ছে মাটি। এ ব্যাপারে জানতে চাইলে মাহেন্দ্র গাড়ির ও ডেকুর ড্রাইভার প্রতিবেদকে জানান, এই মাটি মানিক মৃর্ধার, এরবেশী কিছু আমরা জানিনা।
মানিক মৃধার সাথে উক্ত বিষয়ে কথা বল্লে তিনি জানান, এই মাটিকেটে নিচ্ছে নজীর কাজী। নজীর কাজী সাথে মুঠ ফোনে সাংবাদিকে জানায়, এই মাটি কেটেনিয়ে মসজিদ মন্দির ও কবরস্থান এর কাজে ব্যবহার হচ্ছে। অথচ সরজমিনে গিয়ে সাংবাদিকরা দেখতে পায়, তাহার ভাইয়ের বাড়ির উত্তর দিকের মাঠ ভরাট করেছে লুটের মাটি দিয়ে। অপরদিকে কামারগাঁও বাজারের দক্ষিন দিকে নদীর পারে মাটি কেটে গহিন ও গভিরগর্ত করে লুট করে নিচ্ছে সরকারের লক্ষ লক্ষ টাকা মাটি। ভাগ্যকুল ইউনিয়নের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ প্রতিবেদকে মুঠ ফোনে জানান, কামারগাঁও বাজারের দক্ষিন দিকে নদীর পারে ৪১দিনের কর্মসূচীর আওতায় পাঁচ লক্ষ টাকা সরকারী অর্থ ব্যায়ে কেঁদারপুর হাটখোলা পর্যন্ত রাস্তাটি নির্মাণ করেছি।
মাটি খেঁকো ও অবৈধ মাটি ব্যবসায়ী কামাল বেপারী মাটি লুট করতে গিয়ে মাহেন্দ্র গাড়ির চাকায় ঘর্ষনে রাস্তাটি বৈইট বসার আগেই ভেঙ্গে ও দেবে যাচ্ছে। এবিষয়ে কামাল বেপারী সাথে কথা বল্লে সে জানায়, মাটি কাটছি খোকন বেপারীর নির্দেশে, এখানে আমার দোষ কোথায়? তাছাড়া আমি কামাল ব্যাপারী একা দূর্নীবাজ নয়। ভাগ্যকুল ইউনিয়নের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেনের ছত্রছায়ায় নজির কাজী, মানিক মৃর্ধা ও হারুন খানের ছেলে দিপু খান তারাকি দূর্নীতিবাজ নয় ? চেয়ারম্যান দেখেও না দেখার ভ্যান করেণ। পাঁচ লক্ষ টাকা সরকারি অর্থ ব্যায়ে ৪১ দিনের কর্মসূচীর কাজ ডেকু দিয়ে পাচ দিনে সম্পূন করেন অথচ একাজ শ্রমিক দিয়ে করানো কথা ছিল। এখানে গরিব মানুষ গুলোকি শ্রম মঞ্জুুরি থেকে বি ত হলনা? ছন্টু মৃধার বাড়ীর দক্ষিন দিকে হারুন খার ছেলে দিপু খান দির্ঘদিন ধরে অবাদে কাউকে তোয়াক্কা নাকরে নদীর মাটি বিক্রি করে চলছে।

Exif_JPEG_420
এতে করে যুগ যুগ ধরে চলে আসছে অসাধু বিচরণ গ্রামে গ্রে টাওট-বাটপার রয়েছে তারা এলাকায় ইটিং, চিটিং ও ফিটিং দিয়ে বেড়ায়। তারা মসজিদ-মন্দির-কবরস্থনের নাম ভাঙ্গীয়ে নতুন হাদিস তৈরী করে মানুষকে ভুল বুঝিয়ে সরকার ও জনগনের মোটা অংকের অর্থ ও জমি আত্মসাৎ করা অভিযোগ উঠেছে। একই এলাকার মালেক তালুকদার এ প্রতিবেদের নিজে থেকেই যেচে এসে বলেন, নদীর মাটি কাটলে সরকারের কি? কি হবে জানতে চাই? ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ দেলোয়ার হোসেন খান মন্তব্য করে বলেন, ঢেকু ও মাটি বহণ করার মাহেন্দ্র গাড়ি চলা-চল বন্ধ হলেই মাটি কাটা বন্ধ হতো। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করে নাই, যে হেতু আপনার কাছ থেকে জানতে পারলাম আমি প্রকল্প বাস্তবায়ন অফিসার আইমিন সুলতানাকে পাঠিয়ে বন্ধ করার ব্যবস্থা করবো।


