শ্রীনগরে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সভা

সুমন হোসেন শাওন, শ্রীনগর মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ শ্রীনগরে পুলিশ জনতার সমন্বয়ে মাদক সন্ত্রাস  জঙ্গিবাদ বিরোধী সভা ও ওপেন হাউজডে অনুষ্ঠিত হয়। আজ ১০ মে বেলা সারে ১১ টায় শ্রীনগর থানা চত্বরে  এ সভার  আয়োজন করেন শ্রীনগর থানা পুলিশ। এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, শ্রীনগর সার্কেল, মুন্সিগঞ্জ, কাজী মাকসুদা লিমা। তিনি অন  উপস্থিত থাকায় সভাপতিত্ব করেন, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ জনাব আলমগির হোসেন। অন্যান্যর মধে উপস্থিত ছিলেন, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) জনাব ফরিদ উদ্দীন, শ্রীনগর থানার বিভিন্ন ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত)  জনাব ফরিদ উদ্দিন বলেন,আমরা পুলিশের বাহিরে আপনাদের মতো সাধারন জনতা। আমার পরিবারে আমি একা পুলিশ আর বাকি সবায় আপনাদের মতো সাধারন  জনগন। তাই সমাজে মাদক নিয়ন্ত্র ও সন্ত্রাস নির্মূলে আপনাদের ভূমিকা  সবচাইতে বেশি আপনার ছেলে মেয়ে কোথায় জায় কার সাথে মিশে তার খেয়াল আপনাকে রাখতে হবে। আপনার সন্তান কোন নেশাগ্রস্থ ছেলে মেয়েদের সাথে না মিশে  সেদিকেআপনাক বিশেষ  নজর দিতে  হবে। প্রধান অতিথি শ্রীনগর থানার অফিসার ইনচার্জ জনাব আলমগির হোসেন বলেন, মাদক নিয়ন্ত্রনে শ্রীনগর থানা সফল হয়েছে তার পিছনে আপনাদের বিশাল ভূমিকা রয়েছে আমরা মাদক নিয়ন্ত্রনে জিরো টলারেন্স রেখেছি কোথাও কোন এক পিছ বা দুই পিছ মাদক পেলে গুরুত্ব সহকারে মামলা নিয়েছি। আমরা ঝিমিয়ে পরবোনা আগামী দিন গুলো এই সাফল্য ধরে রাখবো।  সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি  করেন।