শ্রীনগরে মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের ছয়গাঁও যুব সংঘের উদ্যোগে মিনিবার ফুটবল টুনামেন্ট-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। মাদক বিরোধী জনসচেতনামুলক মিনিবার ফুটবল টুনামেন্টে উপজেলার বীরতারা ইউনিয়ন চেয়ারম্যান আজিম হোসেন খানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজা পারভীন চেীধুরী। এ সময় আরোও উপস্থিত ছিলেন, ছয়গাঁও যুব সংঘের সভাপতি ফরিদ হোসেন তপন, সাধারণ সম্পাদক মোঃ শাহিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ মুরাদ শেখ, বীরতারা ইউপি সদস্য ও বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন, বীরতারা ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক মোঃ ইদ্রিস আলী, ইউপি মহিলা সদস্য শিল্পি বেগম, যুব লীগের নেতা নজরুল ইসলাম সাদিক, মোঃ জাঙ্গীর আলম, উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ তর্নক লিজু, সেচ্ছো সেবক লীগের সভাপতি আব্দুল কাদের, সাধারন সম্পাদক মামুন, সাংগঠনিক সম্পাদক, মোঃ মহিউদ্দিন (আশ্রাফ) মাস্টার, উজ্জল দাসসহ প্রমুখ।