শ্রীনগরে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুমন হোসেন শাওন, মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ মুন্সীগঞ্জে শ্রীনগরে র‌্যাবের অভিযানে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ০৯,অক্টোবর মঙ্গলবার রাত ৮ টা ৩৫ মিনিটের দিকে উপজেলার ভাগ্যকুল গ্রামের ইয়াং মার্কেটের পাশে তিন রাস্তার মোড়ে র‌্যাব অভিযান চালিয়ে সাইফুল ইসলাম ওরফে সানি (৩৫) নামে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন। ফরিদপুর জেলার কতোয়ালী উপজেলার গোয়াল চামত গ্রামের মোল্লা বাড়ী সড়কের (বিহারী কলোনী) মোঃ আব্বাস আলীর ছেলে এ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম ওরফে সানি। সে বর্তমানে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার ঘোড়দৌড় এলাকার দিপপুর নিয়াখাঁর বাড়ীর ভাড়াটিয়া। র‌্যাব প্রেস রিলিজে সাংবাদিকদের জানান, র‌্যাব-১১, মুন্সীগঞ্জ সিপিসি-১ কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলামের নের্তৃত্বে সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ভাগ্যকুল এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম ওরফে সানিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৩’শত ৩৫ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৬ হাজার ৫”শত টাকা। আসামীর বিরুদ্ধ শ্রীনগর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।