শ্রীনগরে শীতার্ত গরীব দুঃখি মানুষের মাঝে কম্বল বিতরণ

সুমন হোসেন শাওন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগর আটপাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং চেয়ারম্যানে নিজেস¦ অর্থায়নে গরীব দুঃখি অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে আটপাড়া ইউনিয়ন পরিষদে এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আটপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুইব আলী খানসহ ইউনিয়নের মহিলা ও পুরুষ সদস্য শারমিন আক্তার সিমা, জরিনা বেগম, পারভীন বেগম, আঃ রহিম, মেছের আলী, আব্দুস সাত্তার, আঃ লতিফ, দেলোয়ার হোসেন, তাহের আলী, মোস্তাফিজুর রহমান, শাহ জাহান, সচিব সিরাজুল হক প্রমুখ। পরে ৭ শতাধিক শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।