সুমন হোসেন শাওন: করোনাভাইরাস জনিত সমস্যার কারণে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের কর্মহীন, অসহায় ও গরীব পরিবারের মাঝে দ্বিতীয় পর্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রীর চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার হাঁসাড়া ইউনিয়ন পরিষদ থেকে এ চাল বিতরণ করা হয়।
হাঁসাড়া ইউনিয়ন চেয়ারম্যান সোলায়মান খান বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর প্রেরিত উপহার সামগ্রীর চাল ইউনিয়নের ৪৯৫টি কর্মহীন পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে আলাদা আলাদাভাবে ওর্য়াডভিত্তিক চাল বিতরণ করা হয়। এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন- ইউপি পুরুষ ও মহিলা সদস্য এবং বাস্তাবায়ন কমিটির সদস্য বৃন্দ।


