সুমন হোসেন শাওন, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ভাগ্যকুল উত্তর মান্দ্রা গ্রামের মৃর্ধা বাড়ির এক বসত ঘরের পাশে টাইম বোম পাওয়া গেছে। আর এই আতংক ছরিয়ে পরে এলাকায়। সোমবার সকালে উপজেলার উত্তর মান্দ্রা গ্রামে টাইম বোম রাখা বসত বাড়ির ইয়াছমিন আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাতে আমরা সবাই ঘুমিয়ে পরেছিলাম। হঠাৎ রাত ১১ টা ১৫ মিনিটে আমার স্বামী বেলায়েত এর মোবাইল নাম্বারে অপরিচিত একজন মোবাইল করে জানায়, তোমার বসত ঘরের পাশে একটি টাইম বোম রাখা আছে। দ্রæত টাইম বোমটি সরিয়ে ফেলার জন্যও বলেন। প্রথমে গুরুত্ব না দিলেও একই নাম্বারে পরাপর কয়েকবার মোবাইলে টাইমবোম সম্পর্কে জানালে। আমরা বসত ঘরের সবাই টাইম বোমটি দেখতে যাই এবং দেখতেও পাই । একটি কাগজের কাটনে একটি টাইম বোম। ভয়ে আতংকিত হয়ে আমরা চেচামেচি করতে থাকলে। আশ পাশের লোকজন ছুটে আসে এবং তারাও বোমটি দেখতে পান। চারিদিকে টাইম বোমের আতংক ছরিয়ে পরে।

SONY DSC
কেউ বুঝে উঠতে পারছিলেন না কি করবো। এ সময় পাশ^বর্তি মুক্তিযোদ্ধ সামছুজ্জামান সাহশ করে ব্যাগে রাখা টাইম বোমটি লম্বা বাশের সাহায্যে পদ্মা নদী তীর বর্তিতে ফেলে দেন। ভোর হতেই চারিদিকে বোমের আতংক ছরিয়ে পরে। কখন বোমটিকে নিস্কীয় করা হবে। অপেক্ষা করতে থাকে এলাবাসী। বিকাল সারে ৪ টার দিকে ঢাকা থেকে ডিবি পুলিশের ৬ সদস্যের বোমা নিস্কীয় একটি দল ঘটনা স্থলে উপস্থিত হয়ে বোমাটি নিস্কীয় করেন। এ ব্যাপারে অতিরিক্ত পলিশ সুপার ও শ্রীনগর সার্কেল কাজী মাকসুদা লীমার কাছে জানতে চাইলে তিনি বলেন, বোমটি নিস্কীয় করা হয়েছে, কিন্ত তেমন কোন বারুদের আলামত পাওয়া যায়নি। কে বা কারা রেকেছে তা নিয়ে তদন্ত করা হবে।


