শ্রীপুরে কারখানার তুলার গুদামে আগুন

জেলা প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি মুলাইদ এলাকায় একটি কারখানার তুলার গুদামে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। শুক্রবার (০১ মে) দুপুরে এ আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশীদ জানান, দুপুরে টেপিরবাড়ি মুলাইদ এলাকায় ভিয়েলা টেক্স নামে একটি কারখানার তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন টিনশেডের পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুরসহ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিউটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।

তিনি আরও জানান, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।