মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ষোলঘর জামিয়া ইসলামিয়া আরবিয় মাদ্রাসায় ইফতার পার্টির আয়োজন হয়েছে। ৮,জুন শুক্রবার ষোলঘর জামিয়া ইসলামিয়া আরবিয় মাদ্রাসায় শিক্ষক ও এতিম ছাত্রদের নিয়ে নিজ উদ্যোগে ইফতার করেছে ষোলঘর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজিজুল ইসলাম। এ সময় আজিজুল ইসলমা বলেন, ইফতার রমজানের অন্যতম অনুষঙ্গ। রাসুল (সাঃ) অন্যকে ইফতার করানোর বহু ফজিলত বয়ান করেছেন। যেন আমরা অসহায়, দরিদ্র রোজাদারের খোঁজ রাখি। রোজাদারকে ইফতার করালে মহান আল্লাহ নিজের পক্ষ থেকে তাঁর মহা পুরস্কার প্রদান করবেন। যদি কেউ ইফতার করার জন্য গরিবকে টাকা দেয়, তাও ইফতার করানোর হাদিসের অন্তর্ভুক্ত হবে। সে আর্থিকভাবে উপকৃত হলো। মহান আল্লাহ আমাদের মানব কল্যাণের ও সাওয়াবের কাজে আরও এগিয়ে যাওয়ার মহান সুযোগ করে দেন এবং রোজাদারকে ইফতার করানোর আরও বেশি বেশি তাওফিক দান করুক। আমিন।


