মোঃ আসাদুল ইসলাম চট্রগ্রাম : গত কয়েকদিন ধরে কয়েক টিভি চ্যানেল,অনলাইন এবং এফবি মিডিয়াতে উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ডের জেলে সম্প্রদায় ও মৎস্য ব্যবসায়ীদের কে নিয়ে ষড়যন্ত্র মূলক সংবাদ প্রকাশ করে দেশ-সমাজে হেয়-প্রতিপন্ন করার অপচেষ্টা করার হচ্ছে বলে জেলে সম্প্রদায়ের পক্ষে পশ্চিম হোসেন আহম্মদ পাড়াস্থ”সোনাদান সংঘের সভাপতি হিরু লাল জলদাশ লিখিত ভাবে প্রতিবাদ জানিয়েছেন। তিনি ২৫জুলাই সকালে কয়েকজন মৎস্য ব্যবসায়ীদের সাথে নিয়ে এই প্রতিবাদ জানান।
প্রতিবাদে তিনি আরো জানায়, বিভিন্ন টিভি চ্যানেলে ও অনলাইন মিডিয়াতে প্রচারিত খবরের সাথে জনাব শাহজাহানের কোন সম্পৃক্ততা নাই, এবং কোন প্রকৃত জেলে ব্যবসায়ি শাহজাহানের বিরুদ্ধে কোন প্রকার জোর পূর্বক চাদাঁ দাবি কিংবা পার দখল বিষয়েও আমরা জানি না।
এই শর্তেও জনৈক লিটন দাশ কেন কিছু ব্যবসায়ির নাম জড়িয়ে জেলে সম্প্রদায় কে মৎস্য ব্যবসায়িদের সাথে সাংর্ষিক করে বক্তব্য দিচ্ছেন আমরা তা জানি না। যাহাতে লিটনের সাথে আমাদের কোন যোগসূত্রও নাই।
এই প্রসঙ্গে মৎস্য ব্যবসায়ি শাহাজাহান বলেন, লোক মারপতে ও এফবি তে আমাকে জড়িয়ে মিথ্যা-বানোয়াট খবর হচ্ছে শুনে,হতভাগ হলাম। বৈধ লাইসেন্স থাকার পরেও আমাদের কে জড়িয়ে কিছু কুচক্রি মহল মিথ্যা-ষড়যন্ত্রমূলক খবর প্রকাশ করে সমাজে হেয়-প্রতিপন্ন করা চেষ্টা করছেন। আমি উক্ত নিউজটি প্রত্যাহার সহ মিথ্যাচার বক্তব্যর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।আর ঐ টিভির খবরটির সাথে যে,নামটি বলা হয়ে সে সাথে আমি বা আমরা কেউ জড়িত ছিলাম না ও নাই।
বিবৃতি প্রদান ওপ্রতিবাদ সভার সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট মৎস্য ব্যবসায়ি মোহাম্মদ আলী,এলাকাবাসীর পক্ষে মোঃশাহজাহান সহ আরো অনেক গন্যমান্য ব্যক্তি বর্গ ।উপস্থিত ব্যক্তিবর্গরাও ঐ সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।


