সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের শপথ রোববার

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথগ্রহণ রোববার অনুষ্ঠিত হবে। শনিবার (২ মে) সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত সংসদ ভবনের পূর্ব ব্লকের (নীচ তলা) ১ম লেভেলে অবস্থিত শপথ কক্ষে রোববার (৩ মে) রাত ৯টায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২ ও স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।