সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন করোনায় আক্রান্ত

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরন করোনায় আক্রান্ত।

বুধবার (৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এমপির ছেলে জিহান আল রশীদ। তিনি জানান তিনি নিজেও করোনায় আক্রান্ত।

জিহান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি।

জিহান বলেন, গত কয়েক দিন অসুস্থ বোধ করায় গত সোমবার (৫ এপ্রিল) করোনা পরীক্ষার জন্য ঢাকায় এভার কেয়ার হাসপাতালে বাবা-আমিসহ আমাদের পরিবারে ৪জন সদস্য নমুনা দেয়। পরে গতকাল মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে আমার আর বাবার করেনা পজিটিভ রিপোর্ট আসে। বাবার কভিড রিপোর্ট পজিটিভ এলেও তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। শরীরে তেমন কোনো উপসর্গ দেখা দেয়নি। আমারও পজিটিভ এসেছে। শারীরিকভাবে আমিও সুস্থ আছি। আমরা ঢাকার নিজ বাসায় আইসোলেশনে রয়েছি।

বাবার সুস্থতার জন্য বেগমগঞ্জবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন জিহান।