সব ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করার আহ্বান 

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা .লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেছেন, আসন্ন ০১ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য উপনির্বাচনে ভেদাভেদ ভুলে সকল নেতাকর্মীদের একসাথে কাজ করতে হবে। যারা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করেন, তারা সকলেই ঐক্যবদ্ধ থেকে নৌকার পক্ষে কাজ শুরু করুন। সকলের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীকে এই আসন উপহার দিতে চাই। 

রবিবার (০৮ জানুয়ারী) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ (সদর) আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা .লীগ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও সভায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের প্রস্তুতি উপনির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে বিভিন্ন করনীয় নিয়ে আলোচনা হয়

 মতবিনিময় সভায় নৌকার প্রার্থী সাবেক এমপি আব্দুল ওদুদ আরও বলেন, গত বছরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের প্রতিনিধি না থাকায় ব্যাপকভাবে উন্নয়ন বঞ্চিত হয় সাধারণ মানুষ। সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেরও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার কোন বিকল্প নাই। তাই সব ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানায়। এলক্ষ্যে যেসব নেতারা নৌকার মনোনয়ন চেয়েও পায়নি, তাদের সাথে দেখা করে নৌকার পক্ষে কাজ করতে অনুরোধ করেছি। 

সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা .লীগের সহসভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন বলেন, আওয়ামীলীগ উপমহাদেশের অন্যতম প্রাচীন একটি দল। এই দলের অনেক নেতা নৌকা প্রতীকের চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রধানমন্ত্রী যেই ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন, তিনিই আমাদের প্রার্থী। সকলে মিলে নৌকার পক্ষে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করতে হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে জেলা .লীগের সদস্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান বলেন, উপনির্বাচনে আমাদের লক্ষ্য নৌকার বিজয় নিশ্চিত করা। প্রধানমন্ত্রী সাবেক এমপি আব্দুল ওদুদকে যোগ্য নেতা হিসেবে মনোনয়ন দিয়েছেন। ব্যক্তিগতভাবে আমাদের মাঝে প্রতিযোগিতা থাকতেই পারে। কিন্তু এসব ভুলে প্রধানমন্ত্রীর পছন্দের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সকলে মিলে একসাথে কাজ করতে হবে। আওয়ামীলীগ এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে সংঘবদ্ধ হয়ে আমরা কাজ করবো। কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মেনে নৌকার পক্ষে কাজ করতে হবে। 

সদর উপজেলা .লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা .লীগের সভাপতি মো. আজিজুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ পৌর সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসাধারণ সম্পাদকসহ .লীগ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।