এম এম সি মেহেদী হাসান কাটাখালী প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার অর্গানিক বেতাগায় সমন্বিত পদ্ধতিতে বিষমুক্ত সবজি চাষ করে কৃষক ইনছান উদ্দিন এখন অনেক স্বাবলম্বী হয়েছেন। নিজের প্রচেষ্টা ও কৃষি বিভাগ পরামর্শ এবং ইউনিয়ন পরিষদের সহযোগীতার কারণে এই সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন। তার দেখাদেখি অনেক কৃষক একই সমন্বিত পদ্ধতিতে বিষমুক্ত সবজি উৎপাদন করে তাদেরও ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছেন বলেও তিনি দাবী করেন। সমন্বিত পদ্ধতির এধারা অব্যাহত রাখলে বিষমুক্ত সবজির চাহিদা অনেকাংশে বৃদ্ধি পাবে বলেও কৃষিবিদদের ধারনা।
জানা গেছে, বেতাগার মাসকাটা বিলের মৎস্য চাষি ইনছান উদ্দিন, ২০১৪সালে নিজ ইচ্ছায় তার মালিকানাধিন ৫বিঘা জমিতে ভেড়িবাধ দিয়ে মৎস্য চাষ শুরু করেন। শুরুতে মৎস্য ঘেরে মাছ চাষে ভাল সফলতা আসলেও পরবর্তিতে মন্দা যেতে থাকে। এ অবস্থায় তিনি হতাশ হলেও হাল ছাড়েনী। তাই পরের বছর ২০১৬সালে তিনি ঘেরের পাড়ে ভেড়ি বাধের উপর কয়েকটি সবজির চাষ শুরু করেন। শুরুতে তিনি বুঝতেই পারেনী যে এত অল্প খরচে অধিক মুনাফা পাবেন। তাই পরের বছর অথাৎ চলতি বছর তিনি ঘেরের পাড়ে সমন্বিত পদ্ধতিতে বিষমুক্ত সবজি চাষ শুরু করেন।
সবজি চাষ শুরু করার পর ফলন ভাল দেখে তার উৎসাহ বৃদ্ধি পায়। সে মোতাবেক তিনি উপ-সহকারী কৃষি অফিসার প্রদিপ কুমার মন্ডল, উপজেলা কৃষি অফিসার মোতাহার হোসেন ও ইউনিয়ন পরিষদের সহযোগীতায় বড় আকারে ঘেরের পাড়ে লাউ, শিম বেগুন ও মরিচের চাষ শুরু করেন। তার মধ্যে লাউ এর ফলন এতই সন্তোষ জনক হয়েছে, যা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভাব। চলতি বছর তিনি ৫বিঘা ঘেরের পাড়ের উপর রোপকৃত জমি-তে শুধুমাত্র লাউয়ের চাষ করে প্রায় আড়াই লক্ষ টাকা আয় করেছেন। এখন চলতি শীত মৌসুমে ভেড়ির উপর যে পরিমান ঘি-কা ল সিম রোপন করেছেন তাতে কয়েক লক্ষ টাকার সিম বিক্রয় করতে পারবেন বলেও তিনি আশাবাদী। এছাড়াও তার ঘেরের ভেড়ির উপর মরিচ বেগুন ও টমেটোর চাষ করেছেন।
সরেজমিন অনুসন্ধ্যানে গিয়ে দেখা যায়, ৫বিঘার জমি যেন সূর্যের আলোই আলোকিত হয়েছে। উপরোক্ত সবজি চাষ ছাড়াও তার প্রকল্পে ১টি ডেয়ারী ফারম। সেই ফারমে ১৮টি দেশি বিদেশী গরু রয়েছে। তার মধ্যে ১২টি বিদেশী এবং ৬টি দেশী জাতের। সমন্বিত পদ্ধতিতে বিষমুক্ত সবজি চাষ করে কৃষক ইনছান উদ্দিন এখন অনেক স্বাবলম্বী হয়েছেন। শুধু তিনি একাই স্বাবলম্বী হননী, তার দেখাদেখি ধনপোতা গ্রামের আনন্দ পাল, আসলাম শেখ, অনিমেষ পাল, ৬০তলা গ্রামের সুমন দাশ ও বিঘা গ্রামের অনন্ত হালদার সহ অনেকেই ঘেরের পাড়ে সবজি চাষ শুরু করেছেন।
এব্যাপারে বেতাগা ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত উপ-সহকারী কৃষি অফিসার প্রদিপ কুমার মন্ডল ও উপজেলা কৃষি অফিসার মোঃ মোতাহার হোসেন এর সাথে আলাপ করা হলে তারা বলেন, বিভিন্ন স্থানে মৎস্য ঘেরের পাড়ে সবজি চাষ হচ্ছে। কিন্তু ইনছান উদ্দিনের যে প্রকল্প তা একটু ভিন্ন। কারন সমন্বিত পদ্ধতিতে বিষমুক্ত পরিবেশে সবজি চাষ করা খুবই কঠিন ব্যাপার। তার উপর অন্যান্য ফসল যেমন ঘি-কা ন সিম বেগুন মরিচ টমেটো ও ডেয়ারী ফারম যা বিরল।
সমন্বিত পদ্ধতিতে বিষমুক্ত পরিবেশে সবজি উৎপাদন ও বাজারজাত করনে সকল কৃষকদেরকে এগিয়ে আসার জন্য আহবানও জানান তিনি। এব্যাপারে স্বশাসিত ইউনিয়ন পরিষদ এ্যাডভোকেসি গ্র“প অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমরা খাদ্রে স্বয়াংসম্পূন্নতা অর্জন করতে পারলেও নিরাপদ খাদ্রো উৎপাদন ও বাজারজাত করনে তেমন একটা সফলতা আনতে পারেনী। সেই সফলতা আনায়ন করার জন্য ইউনিয়ন পরিষদের মৎস্য ও কৃষি সংক্রান্ত স্থায়ী কমিটির মাধ্যমে স্থানীয় কৃষকদের একটা অর্থনৈতিক সাপোট দিচ্ছি। আমরা আশা করছি অর্গানিক বেতাগার মত সারা ইউনিয়নে অর্গানিক পলী গড়ে তুলতে। আর সেটি যদি করতে পারি তাহলে নিরাপদ খাদ্র উৎপাদন ও বাজারজাত করনে আমাদের সফল অনেকাংশে বৃদ্ধি পাবে।


