সরকারি কাজে বাঁধা-দানে আওয়ামীলীগ নেতাকে ৭দিন ও ছেলেকে দুই মাস  কারাদণ্ড প্রদান

(ঠাকুরগাঁও)  হরিপুর উপজেলার ১নং গেদুরা ইউনিয়ন করোনা ভাইরাস প্রাদূর্ভাব মোকাবেলায় গরীব অসহায় মানুষের মাঝে  ত্রানের মাল বিতরণে জন্য,সারাদেশে ন্যায় ১নং গেদুরা ইউনিয়নে পরিষদে সচিবও ব্যস্ত ছিলেন।গত ২৫-৪-২০২০ ইং তারিখে ১নং গেদুরা ইউনিয়ন পরিষদ সচিব  উপজেলা প্রশাসন থেকে প্রাপ্ত বরাদ্দের জন্য মাস্টার রোল তৈরি করছিলেন।

  ঠিক ঐ সময়  ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বারের মোছাঃ আশিয়া বেগমের  স্বামী হরিপুর উপজেলা আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক  নেতা মোঃ শওকত আলী  ইউনিয়ন পরিষদ সচিব কে অতিরিক্ত তার পছন্দের  ৫০ জনের নামের তালিকা, সংযোজন করতে বললে ঘটনার সুত্রপাত হয় বলে জানা যায় ।

গেদুরা ইউনিয়ন পরিষদ সচিব বলেন,আপনারা তো মিটিংয়ে সিদ্ধান্ত দিয়েছেন সেই মোতাবেক আমি মাস্টার রোলে তৈরি করছি এর বাইরে আমার  যাওয়ার সুযোগ নাই।আপনার স্ত্রী ইউনিয়ন পরিষদের মেম্বার, তাই আমি ওনার সাথে কথা বলবো আপনার সাথে নয়।এ কথা শোনার আওয়ামীলীগ নেতা মোঃ শওকত আলী ক্ষিপ্ত হয়ে সচিবের সাথে বাক-বিতন্ডা জড়িয়ে পড়ে । একপর্যায়ে আওয়ামী লীগ নেতার ছেলে মোঃ রহুল আমিন সচিব কে কিল-ঘুষি মারতে থাকে। সচিব  প্রাণ রক্ষার্থে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাকে রক্ষা করে।

এবং সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা  মহোদয় নিয়মিত বিভিন্ন ইউনিয়ন ত্রান বিতরণের কার্যক্রম দেখভালের জন্য বিভিন্ন  ইউনিয়ন যান।এবং ঐ দিন ১নং পরিষদের কাছাকাছি অবস্থান করছিলেন এবং কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থল পৌছায়।
এবং
সরেজমিনে তদন্ত করে, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে গত ২৫-৪-২০২০ ইং তারিখে  উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ  আব্দুল করিম মোবাইল কোর্টে পরিচালনা করে তাদেরকে  দুইজনকে আলাদা আলাদা  মেয়াদ কারাদণ্ড প্রদান করেন। ১,মোঃ রুহুল আমিন ( ২১)পিতা মোঃ শওকত কে দুই মাস স্ব-শ্রম  কারাদন্ড  ও হরিপুর  উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক  মোঃ শওকত আলী( ৬০) পিতাঃ মৃত কলিমউদ্দিন কে বিনাশ্রমে ৭দিন কারাদণ্ড প্রদান করা হয়। উভয়ের গ্রামঃ  গেদুরা মুন্নাটলী  বাজার, উপজেলা হরিপুর , জেলা ঠাকুরগাঁও।

তাদের কে সরকারি কাজে বাধাদান আইনে -১৮৬ ধারায় এই দন্ড প্রদান করা হয়।  এমনটাই জানিয়েছেন।হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ আব্দুল করিম।