বোরহানউদ্দিন প্রতিনিধিঃ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পূর্নবহালের দাবীতে ভোলার বোরহানউদ্দিনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ব্যানারে ঘন্টাব্যাপী উপজেলা সদরের বাস স্ট্যান্ড ও থানা মোড়ে এই মানববন্ধন হয়।
এসময় বক্তারা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সন্তান ও তাদের ছেলে মেয়েদের ৩০% কোটা পূর্নবহালের সরকারের কাছে জোর দাবী জানান।
পরে মানববন্ধন শেষে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে শেষ হয়।
মানববন্ধন শেষে বক্তব্য রাখেন বোরহাউদ্দিন উপজেলা সন্তান কমান্ড সভাপতি বশির উল্লাহ, সাধারন সম্পাদক দ্বীন ইসলাম রুবেল, সহ-সভাপতি আকবর হোসেন টিপু ও শাহজাদা পাটওয়ারী,যুগ্ন সম্পাদক মোঃ হেলাল প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই দাবীর পক্ষে একাত্বতা প্রকাশ করেন।


