সরকারী টাকা আত্মসাতের দুর্নীতি থেকে বাঁচতে সাংবাদিকের বিরদ্ধে মিথ্যা মামলা

মোঃ ইসহাক জুয়েল, রির্পোটারঃ ভূয়া শিক্ষার্থীদের নামে উপবৃত্তি ও ক্ষুদ্র মেরামতের টাকা উত্তোলন পূর্বক আত্মসাৎ সহ বিভিন্ন প্রকার দুর্নীতি ও অনিয়মের ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ে দায়েরকৃত অভিযোগ থেকে জড়িত শিক্ষক ও কর্মকর্তাদের বাঁচাতে দৈনিক আলোর জগত পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদক, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যকরী সদস্য আবুল হাসান বেল্লাল (২৭) ও দৈনিক ডিটেকটিভ নিউজের বেতাগী, বরগুনা প্রতিনিধি, ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র ইয়েস গ্রুপ সদস্য মোঃ নিয়ামুল হাসান নিয়াজ (২৩)দের বিরদ্ধে মিথ্যা মামলা দায়ের পূর্বক হয়রানীর অভিযোগ পাওয়া গেছে।

বরগুনা সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও কোরক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলিম লিটন (৪৫)কে কতিপয় শিক্ষকরা বাদী বানিয়ে বরগুনা থানার মামলা নং ১১ তাং ০৯/০৫/২০১৮, জি আর নং ২৮৬/১৮ ধারা: ১৪৩, ৩৪১, ৩৮৫, ৫০৬ দ:বি: দায়ের করিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মামলার বিবরনে বাদী উল্লেখ করেন, গত ০২/০৫/২০১৮ তারিখ রাত ৮ ঘটিকার সময় বরগুনা থানা থেকে আনুমানিক ১ কিলোমিটার দুরত্বে শের ই বাংলা (ফার্মেসী) পট্রি প্রাথমিক শিক্ষক সমিতি ঘরের সামনে পাকা রাস্তার উপর আসামীরা বাদীর নিকট ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন এবং না দিলে ক্ষতি সাধনের হুমকী দেয়। মামলায় ৬টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকদেরকে স্বাক্ষী দেখানো হয়। ঘটনা সূত্রে ও আবুল হাসান বেল্লাল কর্তৃক গত ০৪/০১/২০১৬ তারিখ দুদকের সেগুন বাগিচার প্রধান কার্যালয়ে দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, আবুল হাসান বেল্লাল দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি)র সচেতন নাগরিক কমিটি (সনাক)বরগুনার তৎকালিন ইয়েস গ্রুপ দলনেতা হিসেবে সরকারের তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়ন কল্পে বরগুনা সদর উপজেলার ১৪ নং পূর্ব গুদিঘাটা নুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির তালিকা চেয়ে গত ২৬/০৭/২০১৬ তারিখ তৎকালীন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামান এর নিকট তথ্য প্রাপ্তির আবেদন করেছিলেন। আবেদনের প্রেক্ষিতে তথ্য না পেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালকের নিকট আপীল আবেদন করেন। এ প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৩৮.০০.০০০০.১০৭.১৭.০৩.১৪-১৩৫১ নং স্বারকে ২৫/১০/২০১৬ তারিখ তথ্য সরবরাহের জন্য বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশ ক্রমে উপজেলা শিক্ষা অফিস থেকে বিদ্যালয়ের ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তির তালিকা ০২/১১/২০১৬ তারিখ ৭০৭ নং স্বারকে আবেদনকারী আবুল হাসান বেল্লালকে ডাকযোগে সরবরাহ করা হয়। তালিকা হাতে পেয়ে আবুল হাসান বেল্লাল যাচাই বাছাই করে ভুয়া শিক্ষার্থীদের নামে উপবৃত্তির টাকা উত্তোলন পূর্বক আত্মসাতের প্রমান পেয়ে গত ০৪/০১/২০১৬ তারিখ দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মনির হোেেসন ও বিদ্যালয় ব্যবস্থা কমিটির সভাপতি মোঃ আমির হোসেনসহ অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ দায়ের করেন। এর অনুলিপি বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর প্রেরন করা হলে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। পর্যায়ক্রমে বিভাগীয় তদন্তকারী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম পিটিআই সুপার বরগুনার তদন্তে আনীত অভিযোগের সত্যতা প্রমানিত হয়। এরপর আবুল হাসান বেল্লাল আরও কিছু তথ্য চেয়ে জেলা ও উপজেলা শিক্ষা অফিসে আবেদন করেছিলেন। কিন্তু তথ্য না পেয়ে আপীল ও তথ্য কমিশনে ৯৭/১৭,৯৮/১৭,৯৯/১৭ এবং ১০০/২০১৭ নং অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ শুনানীতে প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেনকে তথ্য অধিকার আইন ২০০৯ লংঘনের জন্য ৫ হাজার টাকা জরিমানা করে তথ্য কমিশন। এবং ৪টি অভিযোগে উল্লেখিত তথ্য সরবরাহের জন্য সকলকে নির্দেশ দেয়া হয়। এদিকে দুদকে দায়েরকৃত আবুল হাসান বেল্লালের অভিযোগটি দুদকের প্রধান কার্যালয়ের যাচাই-বাছাই কমিটি কর্তৃক গত ২৬/০৯/২০২১৬ তারিখ দুদক/অভি:যাচাই-বাছাই /৩৫২২০১৭/২৯১০৭ নং স্বারকে অনুসন্ধানের জন্য গ্রহন করা হয়।
অভিযোগটি অনুসন্ধানের জন্য দুদক, প্রকা,ঢাকার স্বারক নং দুদক/৬১/২০১৭/(অনুঃ ও তদন্ত-২)/ বরগুনা/ ৩২৬১৫ তাং ৩০/১০/২০১৭, দুদক, বিকা, বরিশালের স্বারক নং ০৪.০১.০৪০০.৭৪১.০১.০১৯.১৭.১২৩ তাং ১১/০২/২০১৮ এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর ই/আর নং ২২/২০১৭ মূলে উপ সহকারী পরিচালক মোঃ আরিফ হোসেন কর্তৃক অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়। দুদকের এ কর্মকর্তা ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বরগুনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সকল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার গুদিঘাটা ক্লাষ্টার সকল, ১৪ নং পূর্ব গুদিঘাটা নুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সভাপতি, অগ্রণী ব্যাংক বরগুনা শাখার উপবৃত্তি বিতরনকারী সিনিয়র অফিসার সকল এবং ব্যাংকের সাবেক ৩ জন ব্যবস্থাপক মোঃ গোলাম মোস্তফা, মোঃ মোক্তার হোসেন, এবং মোঃ জুলহাস মিয়াকে দুদকের পটুয়াখালী কার্যালয়ে পর্যায়ক্রমে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে তথ্য চেয়ে চিঠি ইস্যু করেন।
আবুল হাসান বেল্লাল দুর্নীতির সুনির্দিষ্ট আরো কিছু তথ্য প্রমান বের করার জন্য গত ০৪/০২/২০১৮ এবং ১২/০২/২০১৮ তারিখ অগ্রণী ব্যাংক বরগুনা শাখা থেকে মামলার কতিপয় স্বাক্ষীদের বিদ্যালয়সহ ০৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির অর্থ বাস্তবায়নকৃত কাগজপত্র চেয়ে অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ সচিব মুর্শ্বেদা জামান এর নিকট ৩টি পৃথক তথ্য প্রাপ্তির আবেদন করেছিলেন। মন্ত্রনালয় থেকে ২৭/০২/২০১৮ তারিখে ৫৩.০০.০০০০.২৩৪.১১.০০১.১৮.৫১ নং স্বারকে এবং ২০/০২/২০১৮ তারিখে ৫৩.০০.০০০০.২৩৪.১১.০০১.১৮.৪৪ নং স্মারকে আবেদনকারীর চাহিত তথ্য সরবরাহের জন্য অগ্রণী ব্যাংক লিমিটেড ঢাকার উপ মহাব্যবস্থাপক সুস্মিতা মন্ডলকে নির্দেশ দেয়া হয়। সুস্মিতা মন্ডল মন্ত্রনালয়ের নির্দেশ ক্রমে অগ্রণী ব্যাংক বরগুনা শাখার ব্যবস্থাপক মোঃ শাহজাহানকে তথ্য সরবরাহের নির্দেশ দেন। ব্যবস্থাপক শাহজাহান ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ সফিকুল ইসলাম, মোঃ মিজানুর রহমান এবং আলী হোসেনকে তথ্য সরবরাহের নির্দেশ দেন। মামলার বিষয়ে জানতে চাইলে আবুল হাসান বেল্লাল বলেন, যে সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়ে আমি জেলা, উপজেলা শিক্ষা অফিস এবং অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে আবেদন করেছি সে সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে আপোষের প্রস্তাব দিয়ে ব্যর্থ হওয়ায় রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে হুমকী দিয়েছিলেন। অবশেষে কতিপয় সরকারী টাকা আত্মসাতের সাথে জড়িত শিক্ষকরা নিজেদের অপরাধ ধামাচাপা দিতে এবং এর দায় থেকে বাচার জন্য আমি ও আমার সহ কর্মি মোঃ নিয়ামুল হাসান নিয়াজের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়। আবুল হাসান বেল্লালকে তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগ করে জন সচেতনতা সৃষ্টি, সচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত করনে গুরুত্ব¡পূর্ণ ভূমিকা পালনের বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ১ জানুয়ারী ২০১৮ তারিখ বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। জানতে চাইলে মোঃ নিয়ামুল হাসান নিয়াজ বলেন, মামলার ০৫ নং স্বাক্ষীর স্ত্রী ৭১ নং মধ্য সাহেবের হাওলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ শিউলী আক্তার পপি এবং ০৬ নং স্বাক্ষী মোসাঃ রাশিদা আক্তার ছোট লবনগোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তি এবং ক্ষুদ্র মেরামতের তথ্য চেয়ে আমি সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার দাস এর নিকট আবেদন করেছিলাম। এ কারনে সম্ভবত আমাকে মামলায় আসামী করা হয়েছে। মামলার বিষয়ে বাদী মোঃ আব্দুল আলিম লিটনের কাছে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে লিটনের স্ত্রী পরিচয় দিয়ে বলেন, তিনি (বাদী লিটন) ব্যস্ত আছেন এখন কথা বলতে পারবেন না। মামলার ১ নং স্বাক্ষী দক্ষিন মনসাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন মুঠোফোনে বলেন, মামলার বাদীর সাথে কথা বলে আমি পরে আপনাকে মামলার ঘটনার বিষয়ে জানাবো। ২ নং স্বাক্ষী কেসাতঘর পল্লী মঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ আজিজ ফরাজী বলেন, যাদেরকে আসামী করা হয়েছে তারা সাংবাদিক কিনা তা আমি জানিনা। তবে আবুল হাসান বেল্লাল আমার বিদ্যালয়ের উপবৃত্তি এবং ক্ষুদ্র মেরামতের বরাদ্ধ বাস্তবায়ন সংক্রান্ত কাগজপত্র চেয়ে তথ্য অধিকার আইনে সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার দাস স্যারের কাছে আবেদন করলে আমি তথ্য সরবরাহ করেছি। মামলার ঘটনার তারিখ ও সময় আমার জানা নাই। মামলার ৫ নং স্বাক্ষী পাতাকাটা দরবার শরিফ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আসলাম হোসেন বলেন, আমার স্ত্রী ৭১ নং মধ্য সাহেবের হাওলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ শিউলী আক্তার পপির বিদ্যালয়ের উপবৃত্তি ও ক্ষুদ্র বরাদ্ধের কাগজপত্র চেয়ে আবুল হাসান বেল্লাল ও নিয়ামুল হাসান নিয়াজ পৃথক ভাবে বিভিন্ন সময়ে শিক্ষা অফিসে তথ্য প্রাপ্তির আবেদন করে ছিলেন। পরে আমরা বিষয়টি শিক্ষক সমিতির সভাপতি কোড়ক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলিম লিটনের কাছে বললে তিনি (লিটন) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার ৬নং স্বাক্ষী ছোট লবনগোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রাশিদা আক্তার বলেন, মামলার ঘটনার তারিখ ও সময় এবং ঘটনার বিষয়ে আমার কিছুই মনে নেই তবে ঘটনার দিন আমি শিক্ষক সমিতির অফিসে ছিলাম বলে ফোন কেটে দেন। মামলার বিষয়ে তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার এস আই মোঃ জুয়েল হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, মামলার ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্তে যদি মিথ্যা প্রমানিত হয় তবে বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সংবাদ সংগ্রহ এবং পেশাগত দায়ীত্ব পালন করতে গিয়ে সারাদেশে সংবাদিকরা বিভিন্নভাবে মিথ্যা মামলা, হামলা এবং নির্যাতনের স্বীকার হচ্ছেন। অনতি বিলম্ভে সাংবাদিক আবুল হাসান বেল্লাল ও মোঃ নিয়ামুল হাসান নিয়াজের বিরুদ্ধে দায়েরকৃত ষড়ন্ত্রমূলক মিথ্যা মামলার প্রকৃত রহস্য উদঘাটনসহ মিথ্যা মামলা প্রত্যাহারে দাবি সাংবাদিক মহলের।