ক্ষমতার জন্য বিএনপিকে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নৈরাজ্য করে লাভ নেই।
সোমবার (২৯ মার্চ) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ত্রিবার্ষিক কাউন্সিলে ভার্চুয়াল যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশব্যাপী বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক তাণ্ডবসহ আওয়ামী লীগ সকল নৈরাজ্যের জবাব দেবে। এ সময় দলে ত্যাগী নেতাদের স্থান দিতে জেলা আওয়ামী লীগকে নির্দেশ দেন তিনি।


