মোঃ আনোয়ার হোসেন; হরিপুর উপজেলা প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমণের প্রাদূর্ভাবে সারা দেশে জনসমাগম রোধ এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী ও গ্রাম পুলিশ ৫৮ জন সদস্য , আনসার বাহিনী ৬৭ জন সদস্য প্রতিনিয়ত কাজ করছে, নিত্য প্রয়োজনীয় দোকান বাদে হাট-বাজারে,দোকান-পাট,যানবাহন সাময়িক ভাবে চলাচল বন্ধ সহ অন্যান্য জনসমাগম নিষিদ্ধ করা হয়।
এর ফলে সাধারণ দিন-মুজুর,শ্রমজীবী মানুষ ও অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ি চরম খাদ্য সংকটময় অবস্থায় পরে।দেশে স্বাভাবিক অবস্থা বজায় রাখতে ত্রাণ সামগ্রীর প্যাকেট ও সামাজিক দূরত্ব বজায় রাখতে,অক্লান্ত পরিশ্রমে করেই চলেন। কখনো কোন সময় চাওয়া-পাওয়ার কথা ভাবে নি, তাদের জনগণের পাশে থেকে সেবার মনোভাব বিরল।তারা দেশ জাতির কল্যানে সর্বদা এগিয়ে এসেছে। সমাজের নিম্নস্তরের চাকুরী বলে অনেক সময় অবহেলিত হতো, আজ জাতির ক্রান্তিলগ্নে তারাই জনগণের পাশে দাড়িয়েছে।কিন্তু আনসার কমান্ডার মোঃ মাঈনুল হক ও গ্রাম পুলিশ সদস্য ভদ্র চন্দ্র বলেন,দেশের যে কোন দূর্যোগের সময় আমরা সাহায্য করতে প্রস্তুত।


