নিজস্ব প্রতিবেদক:বরগুনার সাংবাদিক আবুল হাসান বেল্লালকে সাংবাদিক মানবাধিকার কমিশন (সমাক)www.somakbd.com,রেজি:নং এস-৩৪৪৫(২৩৪)/২০০৩ কর্তৃক তদন্ত কর্মকর্তা থেকে বরগুনা জেলা চেয়ারম্যান ও ক্রাইম ফাইলের স্টাফ রিপোর্টার কুমিল্লার সাংবাদিক ওমর ফারুক মুন্সিকে জেলা চেয়ারম্যান থেকে সমন্বয়কারী হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে। সাংবাদিক মানবাধিকার কমিশন (সমাক)এর চেয়ারম্যান ও ক্রাইম ফাইলের সম্পাদক জনাব মোঃ রবিউল আউয়াল ৩১ আগষ্ট ২০১৮ তারিখ সমাক ঢাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে পদোন্নতির আইডি কার্ড ও আনুসাংগিক কাগজ পত্র প্রদান করেন। আবুল হাসান বেল্লাল ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আলোর জগত পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদক।তিনি দীর্ঘ দিন যাবৎ ডেইলী ডিটেকটিভ নিউজ,ক্রাইম পেট্রোল বিডি,ক্রাইম ফাইল,মানবাধিকার খবর,দৈনিক মানবাধিকার প্রতিদিন সহ বিভিন্ন অনলাইন ও প্রিন্টিং পত্রিকার জন্য সংবাদ সংগ্রহ করেছেন।তিনি বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সহপরিবেশ বিষয়ক সম্পাদক,সচেতন নাগরিক ফোরাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সহপ্রচার সম্পাদক,ঢাকা প্রেস ক্লাব সদস্য,এছাড়াও তিনি দীর্ঘ দিন যাবৎ এথিক্স ক্লাব বাংলাদেশ বরগুনা সরকারী কলেজ শাখার আহবায়ক এবং পরবর্তীতে সভাপতি, রোভার স্কাউট,দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি’র অঙ্গ সংগঠন সচেতন নাগরিক কমিটি সনাক বরগুনার ইয়েস গ্রুপের ডেপুটি টিম লিডার,টিম লিডার এবং সক্রীয় সদস্য হিসেবে ৫ বছর যাবৎ দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।এসময় তিনি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন গ্রহন করেছেন। ম্যাসলাইন মিডিয়া সেন্টার(এমএমসি) ও লোকবেতারের সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর একটিভ সিটিজেন ইউথ লিডারশীপের প্রশিক্ষন গ্রহন করে দীর্ঘ দিন যাবৎ বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও লোকবেতার এফএম ৯৯.২ এর সাথে কাজ করেছেন। তিনি জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ বাংলাদেশ কর্তৃক জনসংখ্যা এবং উন্নয়ন বিষয়ে প্রবন্ধ রচনা লেখার জন্য জাতীয় পর্যায়ে পুরষ্কার প্রাপ্ত। বাংলাদেশ শিশু একাডেমী কর্তৃক প্রকাশিত ছোটদের বন্ধু বঙ্গবন্ধু শিশু গ্রন্থমালা-২ এ বঙ্গবন্ধু বিষয়ে লেখা রচনা প্রকাশিত হওয়ায় শিশু একাডেমীর কেন্দ্রীয় কার্যালয় থেকে মহান সংসদের বর্তমান মাননীয় স্পীকার,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী ড.শিরীন শারমিন চৌধুরীর নিকট থেকে জাতীয় পর্যায়ে পরুষ্কার লাভ করেন। এছাড়াও আবুল হাসান বেল্লাল সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অধিন গনগ্রন্থাগার অধিদপ্তরের আওতায় বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহন করে সনদসহ বহু পুরুষ্কার পেয়েছেন।নাট্য কর্মি হিসেবে দুর্নীতিবিরোধী গননাটকে অভিনয় করে পুরষ্কৃত হয়েছেন। তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগ করে জনসচেতনতা সৃষ্টি, সচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনের বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ১ জানুয়ারী ২০১৮ তারিখ বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক সম্মাননা প্রদান করা হয়। তিনি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ইউনিয়ন সামাজিক সুরক্ষা দলের কর্মি হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন।সাংবাদিক আবুল হাসান বেল্লাল কর্তৃক বিভিন্ন সময়ের দুর্নীতিবিরোধী কর্মকান্ডের জন্য দুষ্কৃতিকারী কর্তৃক ষড়যন্ত্র ও চক্রান্তের স্বীকার হয়ে হামলা,মিথ্যা মামলা,নির্যাতনসহ নানা প্রতিকুলতা উপেক্ষা করে বাল্য বিবাহ প্রতিরোধ,সরকারী অর্থ আত্মসাত সংক্রান্ত বিষয়ে সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন তৈরী, দুর্নীতি দমন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের এবং নানা মানবিক কর্মকান্ডে সক্রীয় অংশ গ্রহন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে তার অংশ গ্রহন সততা,দক্ষতা ও অভিজ্ঞতার পরিচয় বহন করে যা প্রশংসার দাবিদার।


