সাইফুল মজিদ গ্রামীণ ব্যাংক’র নতুন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদকঃ গ্রামীণ ব্যাংক’র নতুন চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের  (আইবিএ) অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ।
সোমবার (১৬ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে রোববার (১৫ মার্চ) এ প্রজ্ঞাপন স্বাক্ষর করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গ্রামীণ ব্যাংক আইন ২০১৩-এর ধারা ৯ ও ১০ (১) অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রিশনের (আইবিএ) অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদকে ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো। যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়।