শাহাদুর রহমান, সাটুরিয়া: সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন পরিষদে ভিজিডির চাল সোমবার দুপুরে বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে দুপুরে পরিষদ চত্তরে আলোচনা সভায় বক্তব্য রাখেন বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী।
পরিষদের সচিব মো. হানিফ আলীর সঞ্চালনায় এসময় ইউপি সদস্য মো. জুলহাস উদ্দিন, মো. আবুল হোসেন, মো. বিনোদ আলী, চাঁন মিয়াসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। পরে বালিয়াটির ৯ টি ওয়ার্ডের ১৯১ জন দুস্থ্য মহিলাদের মাঝে ভিজিডির ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।


