সাটুরিয়ায় বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ

শাহাদুর রহমান, মানিকগঞ্জঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে  দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি চলছে মানিকগঞ্জের সাটুরিয়ায়। সরকারি-বেসরকারি অফিস ও ভবনে উত্তোলন করা হয়েছে জাতীয় পতাকা।
বুধবার ১৭ মার্চ সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
সকাল সাড়ে ৭ টায় উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো এবং সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এর পর সাটুরিয়া থানা পুলিশ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে  ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর, সাটুরিয়া থানা, হাসপাতাল ভবন, বালিয়াটি জমিদার বাড়ি, বালিয়াটি পরিষদ ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় মঙ্গলবার সন্ধা থেকেই আলোকসজ্জা করা হয়েছে।