কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে   উদ্বোধন করেন এম পি  মুস্তফা লুৎফুল্লাহ

সাতক্ষীরার তালা উপজেলায় অভ্যন্তরীণ বোর ধান চাল সংগ্রহ

শেখ অাবু মুছা তালা সাতক্ষীরাাপ্রতিনিধি ; শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ-২০২০ মৌসুমের কার্যক্রম এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১০টায় উপজেলার পাটকেলঘাটা খাদ্য গুদামে তালা উপজেলা প্রশাসন ও তালা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্য কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মাননীয় সংসদ এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,সাতক্ষীরা জেলা কৃষক লীগের সভাপতি বাবু বিশ্বজিৎ সাধু ,পাটকেলঘাটা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, সহকারি খাদ্য কর্মকর্তা মোঃ মিকাইল হোসেন, প্রণয় পাল প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ,কৃষক প্রতিনিধি ও মিল মালিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার, কৃষকরা যেন উপকৃত হন তার জন্য সরাসরি কৃষকদের কাছ থেকে ধান-চাল সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেছেন বর্তমান সরকার।এসময় প্রধান অতিথি গুদাম কর্মকর্তাকে বলেন, আপনারা সরাসরি কৃষকের নিকট থেকে ভাল মানের ধান ও মিল মালিকদের নিকট থেকে ভাল মানের চাল সংগ্রহ করবেন। করোনা ভাইরাসে দেশের এই দূর্যোগ মূহুর্তে সরকারের সকল সুযোগ যেন কৃষকরা পায় সেদিকে লক্ষ্য রাখবেন। কারণ কৃষক বাঁচলে, বাঁচবে দেশ ।

উল্লেখ্য চলতি বোরো মৌসুমে তালায় মোট ১ হাজার ৭শ ১৬ মেট্রিকটন ধান ২৬ টাকা কেজি দরে, ১হাজার ৯৪ মেট্রিকটন সিদ্ধ ও ৬শ ৬৯ মেট্রিকটন আতপ চাল ৩৬ টাকা কেজি দরে ক্রয় করা হবে।