জেলা প্রতিবেদকঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বজ্রপাতে ফজলুর রহমান (৩৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। ফজলুর রহমান উপজেলার যুগিখালী ইউনিয়নের ছোট রাজনগর গ্রামের সিরাজুল ইসলাম দফাদারের ছেলে।
যুগিখালী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, ফজলুর রহমান তার ছোট ছেলেকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মসজিদে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়া মাত্র বজ্রপাত হয়। এতে ফজলুর গুরুতর আহত হন এবং রাতেই মারা যান।
এ ঘটনায় ফজলুর শিশুপুত্র মারাত্মক আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেও বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।
ইউপি চেয়ারম্যান রবিউল আরও জানান, পরিবারের পক্ষ থেকে কলারোয়া থানায় সাধারণ ডায়েরিসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার দাফন কার্য সম্পন্ন হবে।


